World

বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তকমা পেল ভারতের পাশের দেশ

বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসাবে যে নামটি সামনে এসেছে তা ভারতের গায়েই অবস্থিত। যেখানে দূষণের বড় কারণ সেখানকার দূষিত ধোঁয়াশা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি মাপকাঠি আছে। বাতাসে ক্ষুদ্র দূষিত কণা ভেসে বেড়ায়। যাকে বলা হয় পিএম২.৫। এই পিএম২.৫ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠিতে যতটা থাকা উচিত তার চেয়ে ১৩ গুণ বেশি পাওয়া গিয়েছে ভারত লাগোয়া পাকিস্তানে।

পাকিস্তানে সর্বদাই একটা ধোঁয়াশা থেকে যায়। শহরগুলির অবশ্য অবস্থা সবচেয়ে খারাপ। তারমধ্যে আবার লাহোর, করাচির মত শহরের তো শোচনীয় অবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর মাপকাঠিতে তো পাকিস্তানের ধোঁয়াশা দূষণ ভয়ংকর অবস্থায় রয়েছে।

প্রতি কিউবিক মিটারে ৫ মাইক্রোগ্রামের কম থাকতে হবে পিএম২.৫ স্তর। এটাই হু-এর স্থির করে দেওয়া মাপকাঠি। এর নিচে থাকা বায়ু গতবছর মাত্র ১৩টি দেশে পাওয়া যায়। ফলে এই ১৩টি দেশ হু-এর হিসাবে দূষণমুক্ত।

১৪৩টি দেশের তথ্য সংগ্রহ করে প্রতিটি দেশের পিএম২.৫ স্তর পরীক্ষা করা হয়। যাতে হু-এর মাপকাঠিতে ১৩০টি দেশই ফেল করেছে। তাদের মধ্যে আবার সবচেয়ে খারাপ অবস্থা পাকিস্তানের। ফলে ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তকমা পেয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পরই দ্বিতীয় দূষিততম দেশ হিসাবে সেই ভারত লাগোয়া অরও একটি দেশের জায়গা হয়েছে। সেটি বাংলাদেশ। তৃতীয় স্থানে রয়েছে তাজিকিস্তান। পাকিস্তানের আগে ২০২৪-এ সবচেয়ে দূষিত ধোঁয়াশার দেশের তকমা ছিল আফ্রিকার দেশ চাদ-এর ঝুলিতে। সেই চাদ এবারের তালিকায় ৪ নম্বরে জায়গা পেয়েছে।

অন্যদিকে হু-এর মাপকাঠিতে উত্তীর্ণ হাতেগোনা ১৩টি দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার মত দেশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *