Lifestyle

ভারতীয় সিনেমার গানে পড়শি দেশে চুটিয়ে নাচল টিরেক্স ডাইনোসরেরা

ডাইনোসরদের খবর যাঁরা রাখেন তাঁরা জানেন টিরেক্স হল ডাইনোসরদের মধ্যে অন্যতম হিংস্র চরিত্রের প্রজাতি। সেই টিরেক্সদের যে নাচতে দেখা যাবে তা কেউ ভাবেননি।

ডাইনোসর নিয়ে মানুষের উৎসাহ আগেও ছিল, এখনও আছে। তাদের সম্বন্ধে যত তথ্য জানা যাচ্ছে তত তাদের নিয়ে কৌতূহলও বাড়ছে। ছোটদের মধ্যে ডাইনোসর নিয়ে একটা কৌতূহল তো থাকেই। এই ডাইনোসরদের মধ্যে আবার অন্যতম হিংস্র প্রজাতি হল টিরেক্স।

যাদের ডাইনোসরদের অন্য প্রজাতিরাও সমঝে চলত। তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখত। সেই আপাদমস্তক হিংস্র টিরেক্স ডাইনোসররা যে ভাল সুর পেলে নাচতেও পারে তা এবার দেখা গেল। যা ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে।

পাঞ্জাবি গান নাচ পঞ্জাবনের তালে তাল মিলিয়ে পাকিস্তানের ইসলামাবাদে দেখা গেল এই ডাইনোসরের নাচ। ইসলামাবাদে ডাইনো ওয়ার্ল্ড নামে যে বিনোদন পার্কটি রয়েছে সেখানে এই ডাইনোসরের নাচ দেখতে মানুষের ভিড় জমে যায়।

ডাইনোসরের অতিকায় সব পোশাক পরে পঞ্জাবি গানের তালে তালে এই পার্কে কয়েকজন নেচে ওঠেন। এটা ওই ডাইনো পার্কের একটি বিনোদন অনুষ্ঠান। যা পার্কের তরফে আয়োজন করা হয়েছিল।

কিন্তু ডাইনোসরদের জনপ্রিয় গানের তালে নাচতে দেখে এখানে আসা সকলেই থমকে দাঁড়িয়ে পড়েন। মোবাইল বার করে ছবিও তোলেন। তারপর সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

পাকিস্তানে ডাইনোসরের পোশাকে এই নাচ ডান্সিং ডাইনোসর নামে প্রবল জনপ্রিয়তা পেয়েছে পৃথিবী জুড়ে। সকলেই উপভোগ করেছেন এই নাচের ছবি।

বরুণ ধাওয়ান, কিয়ারা আডবাণী, অনিল কাপুর অভিনীত সিনেমা যুগ যুগ জিও-তে এই গানটি ব্যবহার হয়েছিল। সেই গানের তালে এবার পাকিস্তানে নাচল ডাইনোসররা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026