World

প্রতিদিন ১৫ ঘণ্টা লোডশেডিংয়ে কাটাচ্ছেন পড়শি দেশের বাসিন্দারা

দিনে ২৪ ঘণ্টার মধ্যে ১৫ ঘণ্টাই লোডশেডিংয়ে কাটাচ্ছেন পড়শি দেশের মানুষজন। তাও আবার এই অসহ্য গরমে। আপাতত পরিস্থিতি বদলানোরও কোনও সম্ভাবনা নেই।

অসহ্য গরমে নাজেহাল ভারতের সিংহভাগ। একই পরিস্থিতি ভারতের পড়শি দেশ বাংলাদেশ, পাকিস্তানের। গরমে পুড়ছে এসব দেশও। এক মুহুর্ত ফ্যানের তলা থেকে বা এসি ঘর থেকে বার হতে ইচ্ছা করছে না।

এই পরিস্থিতিতে দিনের মধ্যে ১৫ ঘণ্টা লোডশেডিংয়ে কাটাতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে। তাও এই অসহ্য গরম সহ্য করে। সারা দেশে একই ছবি দেখা যাচ্ছে। কম করে হলেও এক এক দিন ৮ ঘণ্টা তো লোডশেডিং থাকছেই কিছু শহর গ্রামে।

পাকিস্তানের এমন কোনও কোণা নেই যেখানকার মানুষ এই পরিস্থিতির মুখে পড়ছেন না। একে এখন রমজান চলছে। তার মধ্যে এমন প্রাণান্তকর লোডশেডিংয়ে মানুষ তাঁদের দৈনন্দিন কাজই করতে পারছেন না। সেইসঙ্গে বিঘ্ন ঘটছে ইফতার থেকে শেহরিতে।

পাকিস্তানের কে ইলেকট্রিক জানাচ্ছে চাহিদার তুলনায় কমপক্ষে ৩০০ মেগাওয়াট কম বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ফলে পরিস্থিতি এমন দিকে বাঁক নিয়েছে।

তাদের দাবি পাকিস্তানের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৭ হাজার মেগাওয়াট। কিন্তু প্রয়োজন ১৯ হাজার মেগাওয়াট। যা সন্ধের পর ২১ হাজার মেগাওয়াটে গিয়ে ঠেকে। ফলে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।

খোদ করাচি শহরেই ১৫ ঘণ্টা লোডশেডিং থাকছে। এছাড়া লাহোর, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পেশোয়ার, মুলতান, বাদিন সর্বত্রই লোডশেডিংয়ের ছবি নজর কাড়ছে। গ্রামের পরিস্থিতি আরও শোচনীয়। যা পরিস্থিতি তাতে দ্রুত যে সমস্যা মিটবে এমন আশাও দেখা যাচ্ছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026