World

দুধের শিশুর বিরুদ্ধে মামলা, চাকরি হারাতে বসেছেন পুলিশ আধিকারিক

এক দুধের শিশুর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের! তাই আবার হয় নাকি! বিষয়টি সামনে আসতে পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে দফতর।

এক দুধের শিশু নাকি অন্যের জমি হাতিয়ে নিয়েছে! অভিযোগে তাই লেখা রয়েছে। যা কার্যত সকলকে হতবাক করে দিয়েছে।

এক ব্যক্তির জমি বেচার কথা হয় আর এক জনের সঙ্গে। সিদ্ধান্ত হয় জমি বিক্রির। রফিক নামে ওই ব্যক্তির জমি তিনি জামিল নামে এক ব্যক্তিকে বেচার সিদ্ধান্ত নেন।

কিন্তু পরে রফিক অভিযোগ করেন যে তাঁর জমি জামিলের পরিবার দখল করে নিয়েছে। রফিকের দাবি, তিনি কথা মত ১৫ লক্ষ টাকা পাননি।

জমি বিক্রির জন্য রফা হওয়া ওই টাকা না দিয়েই জামিলের পরিবার তাদের নামে ওই জমি জবরদখল করে নেয়। এমনকি রেজিস্ট্রিও করে নেয় জমিটি।

জামিলের নামে নথিভুক্তও হয়ে যায় জমি। কিন্তু রফিক টাকা পাননি বলে পুলিশে অভিযোগ করেন। পুলিশ জামিল সহ তার পরিবারের ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

যে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় সেই তালিকায় চাঁদ নামে জামিলের ৭ মাসের ছেলেও ছিল। এই জামিল তাঁদের জামিন চেয়ে স্থানীয় একটি আদালতের দ্বারস্থ হন। আদালত বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে অবাক হয়ে যায়।

৭ মাসের শিশুর বিরুদ্ধে ফৌজদারি মামলা! তাই আবার হতে পারে নাকি! যে স্টেশন হাউস অফিসার এই মামলা রুজু করেছিলেন সেই পুলিশ আধিকারিক কিছু খতিয়ে না দেখেই মামলা রুজু করেছেন বলে জানানো হয়। এরপরই ওই অফিসারকে সাসপেন্ড করা হয়। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খোখার আশরাফ গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026