World

বাজারে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৩

বাজার এলাকায় বিস্ফোরণে মৃত্যু হল ৩ জনের। বিস্ফোরণে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

করাচি : বাজার এলাকা মানেই ভিড়। মানুষের যাতায়াত সেখানে চলতেই থাকে। সেখানেই আচমকা হল জোড়াল বিস্ফোরণ। কেঁপে উঠল চারধার। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। বিস্ফোরণের টার্গেট ছিল পাক সেনার একটি ভ্যান। যেখানে ২ জন পাক রেঞ্জার ছিলেন। বিস্ফোরণে তাঁদের মৃত্যু হয়। বিস্ফোরণের শিকার হন একজন সাধারণ মানুষও।

বিস্ফোরণে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার পাকিস্তানের সিন্ধ প্রদেশের গোটকি শহরের একটি বাজারে। শুক্রবার হওয়ায় বাজারে ভিড়ও ছিল বেশি।

বিস্ফোরণের পর এলাকা ঘিরে ফেলে পুলিশ। চারিদিকে তখন ধ্বংসের চেহারা। অনেকেই ছোটাছুটি করছেন। রাস্তায় এদিক ওদিক জিনিসপত্র ছড়ানো। এখনও কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। পুলিশ ঘটনার তদন্ত করছে। বিস্ফোরক ওখানে কীভাবে রাখা হল বা কী ধরণের বিস্ফোরক এই বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ধনু রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026