World

গাছ কাটতেই বেরিয়ে এল রহস্যে ঘেরা টাইম ক্যাপসুল

গাছ কাটতেই তার তলা থেকে যে এমন একটা কিছু বেরিয়ে আসতে পারে তা কল্পনাও করতে পারেননি কেউ। সবচেয়ে অবাক এবং আপ্লুত এক প্রাক্তন শিক্ষিকা।

এমনিতে ঘাসে ঢাকা প্রচুর গাছগাছালিতে ভরা একটি জায়গা। সেখানেই একটি কালভার্ট তৈরি করা হবে। তাই সেজন্য যেটুকু গাছ কাটার দরকার তা করা হচ্ছিল। যন্ত্র এনে গাছ কাটার কাজ করছিল নির্মাণ সংস্থা।

সেই সময় একটি উইলো গাছ উপরে ফেলতে তার তলা থেকে বেরিয়ে আসে জিনিসটি। জিনিসটি একটি টাইম ক্যাপসুল। গাছের তলা থেকে টাইম ক্যাপসুল বেরিয়েছে, এটা জানতে পেরেই সেখানে হাজির হন এক প্রাক্তন শিক্ষিকা।

গাছের তলা থেকে বেরিয়ে আসা টাইম ক্যাপসুলটি ঘিরে তখন কৌতূহল তুঙ্গে উঠেছে। অনেক সংবাদমাধ্যমও খবর পেয়ে সেখানে হাজির। ওই শিক্ষিকাই কিন্তু জানালেন ওই টাইম ক্যাপসুলের রহস্য।

সেটি একটি দুধের জগ। যা ওপর থেকে ছিপি দিয়ে সাঁটা। তার মধ্যেই রয়েছে কিছু দলা পাকানো কাগজ। ওই শিক্ষিকা জানান, ২৬ বছর আগে তাঁর ছাত্ররা ওই গাছটি রোপণ করেছিল। সেই সময় তারা টাইম ক্যাপসুল হিসাবে ওই দুধের জগে করে কাগজে পুরো বিষয়টি লিখে গাছটির তলায় পুঁতে দেয়।

২৬ বছর পর বড় হয়ে ওঠা গাছটির তলা থেকে সেই দুধের জগ বেরিয়ে এল। তবে জগটির ভিতর কাগজগুলি দলা পাকিয়ে গেছে। ওই শিক্ষিকা চাইছেন সেই কাগজগুলি পাঠোদ্ধার করা যায় কিনা তা দেখতে।

প্রসঙ্গত টাইম ক্যাপসুল হল একটি সময়ের কথা। সেটি এমনভাবে মাটির তলায় রাখা হয় সেই সময়ের কথা লিখে যাতে ভবিষ্যতে কেউ সেটি পেলে ওই সময়ের সম্বন্ধে অনেক তথ্য পেতে পারেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026