SciTech

দৈহিক সম্পর্কের পর স্ত্রী অক্টোপাসের পেটে যাওয়া থেকে বাঁচতে আশ্চর্য কৌশল নেয় পুরুষরা

দৈহিক সম্পর্কের পর নাগালে পেলে পুরুষ অক্টোপাসকে খেয়ে ফেলে স্ত্রী অক্টোপাস। যদিও তা থেকে বাঁচতে এক অভিনব কৌশল নেয় পুরুষরা। অবাক করা সে কৌশল।

অক্টোপাস এমন একটি জলজ প্রাণ যারা দৈহিক মিলনের পর তাদের পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে। অক্টোপাস প্রাণিটির অনেক প্রজাতি রয়েছে। এর মধ্যে একটি প্রজাতি হল ব্লু-লাইনড অক্টোপাস।

অন্য প্রজাতির অক্টোপাসদের পুরুষরা যখন তাদের দৈহিক মিলন করে তখন তারা জানে যে একটু সুযোগ পেলেই স্ত্রী সঙ্গী তাকে খেয়ে ফেলবে। তাই তারা একটি বাহুকে কেবল স্ত্রী অক্টোপাসের সংস্পর্শে এনে মিলন সারে। বাকি দেহটা দূরে রাখে। যাতে তাকে সহজে খেতে না পারে।

কেবল ব্লু-লাইনড অক্টোপাসরা পুরো শরীর দিয়ে মিলন করে। ফলে স্ত্রীরা কাছে পেয়ে যায় পুরুষদের। একটি গবেষণা বলছে স্ত্রীরা যাতে তাদের খেয়ে পেট ভরাতে না পারে সেজন্য পুরুষ ব্লু-লাইনড অক্টোপাস মিলনের আগেই স্ত্রী অক্টোপাসটির দেহে একধরনের শক্তিশালী বিষ প্রবেশ করায়।

যাতে স্ত্রী অক্টোপাসটি দীর্ঘ সময়ের জন্য ঝিমিয়ে পড়ে। এতে তাদের আর সঙ্গী পুরুষ অক্টোপাসটিকে খাওয়ার মত শক্তি থাকেনা। পুরুষটিও মিলনের পর দূরে পালাতে পারে।

নিউ ইয়র্ক পোস্ট সংবাদমাধ্যম সহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই গবেষণার কথা প্রকাশিত হয়েছে। যেখানে ব্লু-লাইনড অক্টোপাসের পুরুষদের এই বিষ ঢেলে দেওয়ার প্রবণতার কথা সামনে এসেছে।

প্রসঙ্গত অক্টোপাস এমন এক জলজ প্রাণি যাদের স্ত্রীরা পুরুষদের চেয়ে দ্বিগুণ চেহারার হয়। তাদের শক্তিও বেশি হয়। তাই পুরুষদের মিলনের পর নাগালে পেলে তাদের খেয়ে ফেলতে স্ত্রীদের বেশি কষ্ট করতে হয়না।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026