Business

নীরব মোদীর ‘গাড়িশাল’ থেকে উদ্ধার ৯টি বহুমূল্য গাড়ি

আগেকার দিনে রাজরাজড়াদের হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া থাকত অগুন্তি। তাদের নিয়মিত পরিচর্যা হত। এখন সে যুগ আর নেই। তাই হাতি বা ঘোড়া নয়, নীরব মোদীর ছিল গাড়িশাল। সেখানে সার দিয়ে সাজানো থাকত জমকালো সব গাড়ি। সেসব গাড়ির নাম বা দাম শুনলে চোখ কপালে উঠে যেতে পারে।

বিশ্বের সবচেয়ে দামি কয়েকটি গাড়ি ছিল তাঁর সংগ্রহে। পিএনবি কাণ্ডের তদন্তে নেমে সেসব গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। কী কী গাড়ি বাজেয়াপ্ত হয়েছে? ইডি জানিয়েছে, রোলস-রয়েস ঘোস্ট, পোর্শে পনামেরা, মার্সেডিজ বেঞ্জ জি এল ক্লাস, অত্যন্ত দামি হন্ডা সহ মোট ৯টি বহুমূল্য গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

পিএনবি কাণ্ডে নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে এখন তোলপাড় গোটা দেশ। মামা ভাগ্নে বিদেশে পালালেও তাঁদের বাড়িঘর, দোকানপসার, শেয়ার, মিউচুয়াল ফান্ড, গাড়ি, অন্য সম্পত্তি তো ভারতেই। আর সেখানেই একের পর এক ছাপা মারছে ইডি, সিবিআই। বাজেয়াপ্ত হচ্ছে সোনাদানা, টাকা, অলঙ্কার, বাড়ি, দোকান, মিউচুয়াল ফান্ড ও শেয়ারের কাগজপত্র সবই।

যদিও নীরব মোদী বা মেহুল চোকসির আইনজীবী দাবি করেছেন তাঁর মক্কেল কোনও মামলা দায়ের হওয়ার আগেই বিদেশে গিয়েছিলেন। ফলে পালিয়ে যাওয়ার তত্ত্ব এখানে খাটছে না। তাঁরা কিছু জানার আগেই কাজে বিদেশে পাড়ি দিয়েছিলেন। তাহলে কাজ শেষ করে কবে দেশে ফিরছেন তাঁরা? সে প্রশ্নের উত্তর অবশ্য দিতে পারছেন না কেউ।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026