Lifestyle

পর্যটকদের জন্য এবার রাতের আকাশে বেড়ানোর ব্যবস্থা করল প্রশাসন

পর্যটকেরা বেড়ানোর পুরো সময়টা উপভোগ করতে চান। তাই সেই ব্যবস্থাও থাকা দরকার। এবার পর্যটকদের রাতের আকাশে বেড়ানোর ব্যবস্থা করল প্রশাসন।

রাতের আকাশ কতই না রহস্যের জাল বোনে। অবাক চোখে মানুষ তাকিয়ে থাকেন আকাশের তারাদের দিকে। কখনও খসে পড়ে তারা। কখনও অনেক বেশি ঝলমলে মনে হয় গ্রহদের।

সেই রাতের আকাশে যদি বেড়ানোর বন্দোবস্ত হয় তাহলে তা বেড়ানোর আনন্দকে অন্য মাত্রা তো দিতেই পারে। এবার সেই বন্দোবস্তই হল পর্যটকদের জন্য।‌

পর্যটকদের এই উপরি পাওনার নাম দেওয়া হয়েছে নাইট স্কাই অ্যাস্ট্রো ট্যুরিজম। সহজ করে বললে রাতের আকাশে বেড়ানোর সুযোগ।

রাজস্থানের ৪টি জায়গায় পর্যটকদের জন্য এই সুযোগ আপাতত শুরু হচ্ছে। তবে রাজস্থান সরকার জানিয়ে দিয়েছে তাদের যে ৩৩টি জেলা রয়েছে তার সবকটিতেই শুরু হবে এই পর্যটন।

আপাতত এই সুযোগ শুরু হচ্ছে জয়পুরের যন্তর মন্তর, অম্বর ফোর্ট, মহারাজা বিশ্ববিদ্যালয় এবং জহর কলা কেন্দ্রে। এই প্রতিটি জায়গায় শক্তিশালী টেলিস্কোপ লাগানো থাকবে।

পর্যটকরা সেখানে হাজির হয়ে টেলিস্কোপে চোখ রেখে খুব কাছ থেকে রাতের আকাশে ঘোরার সুযোগ পাবেন। বড়দের সঙ্গে সঙ্গে এই সুযোগ ছোটদেরও উপভোগ্য হতে চলেছে। ছোটদের জন্য এটা জ্ঞানবৃদ্ধির কাজেও আসবে।

সবচেয়ে বড় কথা, যে রাতের আকাশকে খালি চোখে মানুষ দেখে থাকেন, সেই রাতের আকাশের তারা থেকে গ্রহ, উপগ্রহ সবই বড় কাছ থেকে অনেক স্পষ্ট করে দেখার সুযোগ পাবেন তাঁরা।

এটা একটা আলাদা অনুভূতি, একটা আনন্দ বিস্ময়ের জানালা খুলে দেবে। যা পর্যটকদের সন্ধে নামার পর এক উপরি আনন্দ উপহার দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026