Lifestyle

অন্যের স্ত্রীকে চুরি করে বিয়ে করেন পুরুষরা, এটাই প্রথা

অন্যের স্ত্রীকে চুরি করে নিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে আসল কেরামতি। পুরুষরা এটা সফলভাবে করতে পারলে তা মেনে নেয় সমাজ। তবে শর্ত আছে।

পৃথিবীতে কতই জনজাতি। কতই তো তাদের সামাজিক রীতি। এমনও কিছু রীতি রেওয়াজ রয়েছে যা নজর কাড়ে। এমনই একটি রীতি বউ চুরি। এই বউ চুরি এখানে রীতিমত পালন করা হয়। উৎসব করা হয়। এ জনজাতিতে কোনও নারী বা পুরুষের প্রথম বিয়েটা হয় বাড়ির বড়দের সিদ্ধান্তে। বিয়ে হয় কেবলমাত্র তুতো ভাইবোনের মধ্যেই। এটাই এখানকার রীতি।

সম্পর্কে তুতো ভাইবোন না হলে বিয়ে হবেনা। বড়ারা মেনে নেবেন না। কিন্তু একবার বিয়ে হয়ে গেলে তারপর কিন্তু বউ চুরি যাওয়ার সম্ভাবনা এবং সুযোগ ২টোই থাকে।

আফ্রিকার নিজার নামে দেশে একটি জনজাতি রয়েছে যাদের বলা হয় ওদাবে। এই ওদাবে জনজাতির মধ্যে এই বউ চুরির প্রথা প্রচলিত। তা বলে যখন তখন চুরি করে নিয়ে গেলে হবেনা।

এই জনজাতিতে প্রতিবছর একটি উৎসব পালিত হয়। গেরেওল উৎসব নামে ওই উৎসবের সময় অন্যের স্ত্রীকে যদি কোনও পুরুষের পছন্দ হয় তাহলে তিনি তাঁকে চুরি করতে পারেন। কিন্তু চুরি করার সময় ওই নারীর স্বামী জানতে পারলে হবেনা।

স্বামীর নজর এড়িয়ে তাঁর স্ত্রীকে যদি ওই উৎসব চলাকালীন কোনও পুরুষ চুরি করে নিয়ে যেতে পারেন তাহলে সমাজ তাঁকে ওই নারীকে বিয়ে করার অনুমতি দেয়। ওদাবে জনজাতিতে তখন সেই সম্পর্ক বৈধ বলে বিবেচিত হয়।

ফলে যে পুরুষ চাইছেন না তাঁর স্ত্রীকে অন্য কোনও পুরুষ চুরি করে নিয়ে যান, তিনি উৎসবের সময় স্ত্রীকে চোখে চোখে রাখেন। আর যদি ওই নারীকে অন্য কোনও পুরুষের পছন্দ হয় তাহলে তাঁকে তার মধ্যেও চুরি করে নিয়ে যাওয়াটাই চ্যালেঞ্জ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026