World

প্রশান্তে শুরু নিউ ইয়ার, প্রশান্তেই শেষ

প্রতি বছরই ভারতে যখন নিউ ইয়ার পালিত হয় অর্থাৎ| ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজে তখন পৃথিবীর একটা অংশ নতুন বছরকে স্বাগত জানিয়ে পুরনো হয়ে যায়। তাঁদের তখন নতুন বছরের ভোরও দেখা হয়ে যায়। নতুন বছরকে স্বাগত জানানো শুরু হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সামোয়া, টোঙ্গা ও ক্রিসমাস দ্বীপে। যদিও সেখানকার সেলিব্রেশন বড় একটা টিভির পর্দায় দেখা যায়না।

ভারতে যখন ৩১ ডিসেম্বর শেষ বিকেল তখন নিউজিল্যান্ডের অকল্যান্ডে শুরু হয় নতুন ইংরাজি বছরকে স্বাগত জানানো। অকল্যান্ডের সেই টাওয়ার জুড়ে আতসবাজির রোশনাই চোখ ধাঁধিয়ে দেয়। মোটামুটি সারা বিশ্বের কাছে এই অকল্যান্ডের সেলিব্রেশন আইকনিক হয়ে গেছে।

অকল্যান্ডের পর অস্ট্রেলিয়ার সিডনি হারবার। সেখানেও আলোর রোশনাই টলটলে জলে খেলা করে যায়। চলতে থাকে নানা রঙিন আতসবাজির খেলা। যা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান। আর টিভির পর্দায় চোখ রাখেন বিশ্ববাসী।

তারপর এক এক করে দেশে নতুন বছর হতে থাকে। সে দেশের স্ট্যান্ডার্ড টাইম ধরে রাত ১২টা বাজে। পালিত হয় হ্যাপি নিউ ইয়ার। এভাবেই এক সময়ে ভারতেও রাত ১২টা বাজে। দেশবাসী মেতে ওঠেন নতুন বছরকে স্বাগত জানানোর উল্লাসে।

শেষ যেখানে নতুন বছরের সেলিব্রেশন হয় তা ওই প্রশান্ত মহাসাগরের ওপর মার্কিন দ্বীপ বেকার আইল্যান্ডে। আন্তর্জাতিক সময়রেখার মজায় নতুন বছরের সেলিব্রেশন শুরু ও শেষের দ্বীপগুলি একে অপরের থেকে বেশি দূরে নয়। কার্যতই সামান্য দূরত্ব মাত্র।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026