Lifestyle

জঞ্জাল হিসাবে পড়ে থাকা জিনস বিক্রি হল ৭২ লক্ষ টাকায়

কার্যত তা জঞ্জাল হয়ে পড়েছিল। সেটাই হয়ে উঠল বহুমূল্য। স্তূপ থেকে তুলে আনার পর তা বিক্রি হয়ে গেল। যার দাম পাওয়া গেল ৭২ লক্ষ টাকা।

জিনস যাঁরা পরেন তাঁরা ডেনিম শব্দটির সঙ্গে পরিচিত। এই ডেনিম জিনসের পুরাতত্ত্ববিদ হিসাবে নিজেকে পরিচয় দেওয়া এক ব্যক্তি নেমে পড়েছিলেন একটি পরিত্যক্ত খনিতে।

বহু পুরনো ওই খনি থেকে খনিজ উত্তোলন অনেক আগেই বন্ধ হয়ে গেছে। হেলায় পড়ে থাকা খনির মধ্যে যা রয়ে গেছে তা জঞ্জালের স্তূপ হয়ে সেখানেই পড়ে আছে।

সেই জঞ্জাল ঘাঁটতেই পরিত্যক্ত খনিটিতে ঢুকেছিলেন ওই ব্যক্তি। সেখানেই জঞ্জাল ঘেঁটে একটি জিনস পান তিনি। লিভাই সংস্থার ওই জিনসটি ১৮৮০ সালের।

মনে করা হচ্ছে খনিতে কাজ করা কোনও শ্রমিক ওই জিনসটি নষ্ট হয়ে যাওয়ায় সেখানে ফেলে যান। সেটি মিশেল হ্যারিস নামে ওই স্বঘোষিত ডেনিম পুরাতত্ত্ববিদ তুলে নিয়ে আসেন।

সেটি ভাল করে সাফ করে নেওয়ার পর দেখা যায় জিনসটি পরার মত অবস্থায় এখনও রয়েছে। তবে তা একটু ঠিক করে নিতে হবে।

এই ১৪৩ বছর পুরনো জিনসটির মত আর একটিই জিনস এখনও রয়েছে বলে জানা যায়। যা পরার মত অবস্থায় নেই। এটিই সেক্ষেত্রে একমাত্র এতটা পুরনো জিনস যা এখনও পরার মত অবস্থায় রয়েছে।

পশ্চিম আমেরিকার পরিত্যক্ত খনি থেকে উদ্ধার হওয়ার পর জিনসটি নিলামে তোলা হয়। অ্যাজটেক শহরের কাছে একটি উৎসবে সেটি নিলাম হয়।

পুরাতনি দিক থেকে অতি বিরল বাকলব্যাক অ্যাডজাস্টার থাকা জিনসটির দাম ওঠে ভারতীয় মুদ্রায় ৭২ লক্ষ টাকা! তাতেই বিক্রি হয় ১৮৮০ সালের বিরল এই জিনস।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026