নেপাল, ফাইল ছবি
ফের কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার রাত ২টো ২৩ মিনিটে কম্পন অনুভূত হয়। মধ্যরাতে তখন গোটা দেশটাই ঘুমের দেশে। আচমকা কম্পনে ঘুম ভেঙে যায় সকলের। কম্পনের মাত্রা যদিও খুব বেশি ছিল না। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬। যা মৃদু কম্পন হিসাবেই পরিগণিত হয়। কিন্তু ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় নেপালবাসীকে। ফলে সিঁদুরে মেঘ দেখলেও তাঁদের বুক কাঁপে।
এদিনের কম্পনের কেন্দ্র ছিল কাঠমান্ডু শহর। মাঝরাতেই আতঙ্কে অনেকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। পরিবার নিয়ে রাস্তায় কাটান দীর্ঘ সময়। বুধবার সকাল পর্যন্ত কম্পন আতঙ্কে ভুগেছেন বহু মানুষ। এদিনের ভূমিকম্পের মাত্রা ছিল কম। ফলে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…