World

নেপালে নদীতে বাস উল্টে মৃত ৩১

শনিবার বিকেল। রাজবিরাজে হওয়া একটি হিন্দু উৎসব থেকে কাঠমান্ডু ফিরছিলেন পুণ্যার্থীরা। নেপালের দক্ষিণ অংশে পৃথ্বী হাইওয়ে ধরে আসছিল বাসটি। ধাদিং জেলার ঘাটবেশি পাহাড়ি এলাকা। রাস্তার ধারে অগভীর খাদ। খাদের নিচ দিয়ে বয়ে গেছে ত্রিশূলী নদী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই রাস্তায় পিছলে যায় বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে গিয়ে পড়ে নদীতে। ঘটনাস্থলেই মৃত্যু হল ৩১ জনের। আহত হন বেশ কয়েকজন। তবে যা পরিস্থিতি তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে নেপাল পুলিশ।

১৫ জন যাত্রী সাঁতরে ডাঙায় উঠতে পারলেও বাকি বেশ কয়েকজন ভেসে গেছেন বলেই অনুমান পুলিশের। তবে রাতের অন্ধকার দ্রুত নামায় উদ্ধার কাজ ব্যাহত হয়। ক্রেন এনে বাসটি তোলার বন্দোবস্ত করে স্থানীয় প্রশাসন।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026