Entertainment

ঋষি কাপুরের সঙ্গে রণবীরের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিলনা, জানালেন নীতু কাপুর

ঋষি কাপুরের প্রয়াণের প্রায় ৪ বছর পর তাঁর সঙ্গে তাঁর ছেলে রণবীর ও মেয়ে ঋদ্ধিমার সম্পর্কের অজানা কথা ফাঁস করলেন স্ত্রী নীতু কাপুর।

ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম এক মুখ হয়ে চিরকাল থেকে যাবেন ঋষি কাপুর। তাঁর প্রয়াণের প্রায় ৪ বছর কেটে গেছে। কাপুর পরিবারের পরম্পরা ধরে রেখে ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুর এখন বলিউডের অন্যতম সেরা নায়ক। কিন্তু সেই রণবীরের সঙ্গে তাঁর বাবার সম্পর্ক কেমন ছিল? কেমনই বা ছিল রণবীরের বোন ঋদ্ধিমার সম্পর্ক?

এ বিষয়ে একদম অজানা কথা জানালেন নীতু কাপুর। নীতু পরিস্কারই জানিয়েছেন তাঁর ছেলেমেয়ের সঙ্গে ঋষি কাপুরের সম্পর্ক কখনওই বন্ধুত্বপূর্ণ ছিলনা। নীতুর মতে, তাঁর স্বামী সকলকে ভালবাসতেন। সকলকে ভালবাসতেই পছন্দ করতেন। কিন্তু তিনি সেটা বাইরে প্রকাশ করতে চাইতেন না।

ফলে রণবীর বা ঋদ্ধিমার সঙ্গে তাঁদের বাবার কখনওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। নীতুর দাবি, ঋষি তাঁর ছেলেমেয়ে বলেই নন, তাঁর সঙ্গেও এমনটা করতেন।

কিন্তু তিনি জানেন ঋষি কাপুর বা চিন্টুজি ছিলেন একজন এমন মানুষ যিনি সকলকে খুবই ভালবাসতেন। কেবল সামনে তা প্রকাশ করতে চাইতেন না।

নীতু এটাও বলেন যে যখন নিউ ইয়র্কে ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন ঋষি, সেটা তাঁর জীবনের খারাপ সময় যা তিনি মনে করতে চান না। কিন্তু সে সময় ঋষি কাপুর তাঁর পরিবার নিয়ে খুবই সংবেদনশীল ছিলেন।

নীতু এও জানান যে তিনি এখন কেবল ঋষি কাপুরের সঙ্গে তাঁর জীবনের সেরা সময়গুলি মনে রেখে বেঁচে থাকতে চান, খারাপগুলো নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026