Lifestyle

রসনা তৃপ্তিতে ম্যাজিক দেখাচ্ছে পাউডার গুড়

আখের গুড়, খেজুরের গুড়, পাটালি গুড়, ভেলি গুড়, তাল পাটালি, এমন কতই না গুড় ভারতের রসনা তৃপ্তি করে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে পাউডার গুড়।

ভারতে পারম্পরিক খাবারগুলির মধ্যে অবশ্যই গুড় অন্যতম। চিনির বিকল্প হিসাবেও গুড়ের জুড়ি নেই। আবার এখন চিনিতে শরীরের যে ক্ষতি হচ্ছে তা গুড়ে হয়না। ফলে চিনির বদলে গুড় বেছে নিচ্ছেন অনেকেই। চিনির বিকল্প হিসাবে এবার গুড়কে আরও কত খাবারে ব্যবহার করা যায় তার উদ্যোগ নিয়েছে ন্যাশনাল সুগার ইন্সটিটিউট।

নরম বা তরল গুড়ের সঙ্গে তো সকলেই কমবেশি পরিচিত। কিন্তু পাউডার গুড়ের সঙ্গে পরিচিতি সে অর্থে নেই। এই ইন্সটিটিউট এবার গুড়ের পাউডার করে তা বিভিন্ন সুস্বাদু খাবারে ব্যবহার করা শুরু করল। যা পরীক্ষায় দারুণভাবে সফল হয়েছে।

গুড়ের পাউডার এখন ব্যবহার করা হচ্ছে কনফেকশনারে। তৈরি হচ্ছে কেকও। এছাড়া গুড় দিয়ে তৈরি হচ্ছে চকলেট! যা অবশ্যই চমকে দেওয়ার মত।

এছাড়া আরও একটি খাবার স্ন্যাকস হিসাবে সুপারহিট। গুড়ের পপকর্ন তৈরি করেছে কানপুরের এই ইন্সটিটিউট। এছাড়া ব্রাউনিও তৈরি হচ্ছে পাউডার গুড় দিয়ে।

পাউডার গুড় তৈরি করে তা দিয়ে এসব সুস্বাদু খাবার তৈরির চেষ্টা গত ২ বছর ধরে চালিয়ে যাচ্ছে ন্যাশনাল সুগার ইন্সটিটিউট। তাদের দাবি এতে খাবারের স্বাদ যেমন বাড়ছে তেমনই এর গুণ শরীরের পক্ষে ভাল।

ইন্সটিটিউটের তরফে জানানো হয়েছে গুড় দিয়ে এমন খাবার তৈরি করলেই হল না, তার স্বাদ ঠিকঠাক তৈরি করা ছিল একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে সফলভাবে উত্তীর্ণ হয়েছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026