National

শপথ নিলেন বিপ্লব দেব, হাজির প্রধানমন্ত্রী, মানিক সরকার

ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে সেখানে প্রথমবার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় সরকার গড়ল বিজেপি। এই ঐতিহাসিক জয়ের পর মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠান বড় করেই করা হবে বলে জানায় বিজেপি। সেইমত ব্যবস্থাপনা চলছিল। শুক্রবার দুপুরে আগরতলার অসম রাইফেলসের বিশাল প্রাঙ্গণে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়। শপথগ্রহণে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী সহ বিজেপির অনেক নেতা। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে নিজে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মানিক সরকারও।

সকলকে সাক্ষী রেখেই এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিপ্লব দেব। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরায় বিজেপির জয় ভারতের ইতিহাসে চিরকাল চর্চিত হবে। এই জয়ের চুলচেরা বিশ্লেষণ হবে। নতুন সরকার ত্রিপুরাবাসীর স্বপ্ন পূরণ করতে পারবে বলেই আশ্বস্ত করেন তিনি। ত্রিপুরায় উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে। এই উন্নয়নযজ্ঞে দিল্লি সবসময়ে পাশে থাকবে বলেও নিশ্চিত করেন প্রধানমন্ত্রী। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও এদিন অভিনন্দন জানান তিনি।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026