National

কর্ণাটকের লোকায়ুক্তের ওপর প্রাণঘাতী দুষ্কৃতি হামলা

বুধবার দুপুরে নিজের দফতরে ছুরিকাহত হলেন কর্ণাটকের লোকায়ুক্ত পি বিশ্বনাথ শেট্টি। ঘড়ির কাঁটায় তখন পৌনে ২টো। বেঙ্গালুরুর স্টেট সেক্রেটারিয়েট ভবনে নিজের কক্ষে কাজ করছিলেন প্রাক্তন বিচারপতি। একটি মামলার শুনানি চলছিল সেইসময়। কক্ষে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বহিরাগত। অভিযোগ, তাদের মধ্যে একজন আচমকা নিরাপত্তার বেড়াজাল টপকে চড়াও হয় পি বিশ্বনাথ শেট্টির ওপর। তাঁকে ছুরি দিয়ে পরপর ৩ বার আঘাত করে ওই দুষ্কৃতি। লোকায়ুক্তের আর্তনাদ শুনে ছুটে আসেন তাঁর সহকারী। আশঙ্কাজনক অবস্থায় এরপর লোকায়ুক্তকে নিয়ে যাওয়া হয় মালিয়া হাসপাতালে। সেখানে আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। আপাতত তিনি বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পুলিশের প্রাথমিক অনুমান, খুনের জন্যই লোকায়ুক্তের ওপর হামলা চালিয়েছিল আততায়ী। হামলাকারীর খোঁজে নেমে তেজস শর্মা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। টেন্ডার নিয়ে বিবাদের জেরে রাগের বশে লোকায়ুক্তের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল সে। জেরায় অভিযুক্ত এমনটাই জানিয়েছে বলে দাবি পুলিশের। প্রাক্তন বিচারপতির ওপর হামলার খবর শুনে পরে হাসপাতালে তাঁকে দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী পি সিদ্দারামাইয়া। লোকায়ুক্তকে খুনের চেষ্টার ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার। কর্ণাটকের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026