খোলা রাস্তা। রাস্তার ধারে দেওয়াল। তার পাশেই গাড়ি দাঁড় করিয়ে প্রস্রাব সারলেন রাজস্থানের বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী কালীচরণ সরাফ। সেই ছবি এখন ভাইরাল। যা কার্যতই চরম অস্বস্তির কারণ হয়েছে বিজেপি নেতৃত্বের। তার ওপর চোরের মায়ের বড় গলার মত মন্ত্রীমশাই জানিয়েছেন, এ তো এমন কিছু একটা বিরাট ঘটনা নয়!
জয়পুর পুরসভা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যাতে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযান সফল হয়। রাস্তায় প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানার সাজাও চালু করেছে তারা। এই অবস্থায় খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর এহেন আচরণে এখন অনেক নেতাই মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কী উত্তর দেবেন সেটাই ঠাওর করতে হিমসিম খাচ্ছেন তাঁরা। যদিও যাঁকে নিয়ে এতকিছু তিনি তাঁর কাজ নিয়ে নির্বিকার। ভাবটা এমন যেন অযথাই তিলকে তাল করা হচ্ছে। সংবাদমাধ্যম যখন তাঁকে এ বিষয়ে প্রশ্ন করতে যায়, তিনি এ নিয়ে কোনও কথা বলতেই রাজি হননি। কারণ তাঁর মনে হয়েছে এটা কথা বলার মত কোনও বিষয়ই নয়! এই সুযোগ কাজে লাগাতে এতটুকু দেরি করেনি রাজ্যের বিরোধী কংগ্রেস। স্বচ্ছ ভারতকে সামনে রেখে সরাসরি রাজস্থান সরকারকে আক্রমণের পথে হেঁটেছেন রাজস্থানের কংগ্রেস নেতৃত্ব।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…