National

প্রেমে বাধা, দেড় বছরের সন্তানকে খুন করল মা!

ছেলে বেঁচে থাকলে প্রেমিকের সাথে সুখে ঘর করা যাবেনা। অভিযোগ, এই কারণে নিজের ১৮ মাসের ছেলেকে খুন করল মা। সেই কাজে তাকে সাহায্য করল প্রেমিক ও তার বন্ধু।

দুধের শিশুকে খুন করে অবশ্য বিন্দুমাত্র বিচলিত নয় মমতা যাদব। মুম্বইয়ের কাছে ভিওয়ান্ডি গ্রামে বীরেন্দ্র কুমারের সঙ্গে ৩ বছর আগে বিয়ে হয় তার। বিয়ের কিছুদিন পর মমতা যাদব জন্ম দেয় শিশুপুত্রের। অভিযোগ, ছেলে আরিয়ানের জন্মের পর রাকেশ প্যাটেল নামে এক প্রতিবেশি যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মমতার। ২০১৭-র নভেম্বরে স্বামী সন্তানকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়েও যায় মমতা ও রাকেশ। কিছুদিন পর অবশ্য তারা ফিরেও আসে ভিওয়ান্ডি গ্রামে। স্বামীর বাড়ির কাছাকাছি এলাকায় প্রেমিকের সাথে থাকতে শুরু করে মমতা। পুলিশের অনুমান, ছোট্ট শিশুটি প্রেমের পথে পরবর্তীকালে বাধা হয়ে উঠতে পারে। এই আশঙ্কায় প্রেমিকের সঙ্গে মিলে ছেলেকে মারার পরিকল্পনা করে মমতা। তাদের কাজে সাহায্য করে অজিত পাসোয়ান নামে এক তরুণ।

গত বুধবার বিকেলে ছেলেকে ঘরে রেখে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন বীরেন্দ্র কুমার। তাঁর অভিযোগ, সেই সুযোগে ঘরে ঢুকে ছেলেকে শ্বাসরোধ করে খুন করে স্ত্রী। সেই কাজে মমতাকে সাহায্য করে তার প্রেমিক রাকেশ। ঘরে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির বাবা। একসময় সন্দেহ হওয়ায় স্ত্রীর কাছেও যান তিনি। কিন্তু ছেলের কোনও খোঁজ সে জানে না বলে স্বামীকে জানায় মমতা যাদব। এরপরেই শিশু নিখোঁজের ঘটনা নারপোলি থানায় জানান তার বাবা। ঘটনার তদন্তে নেমে শিশুর মা ও তার প্রেমিককে জেরা করে পুলিশ। জেরায় ছেলেকে গলা টিপে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার কথা স্বীকার করে শিশুটির মা। স্বীকারোক্তির পরে বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ১৮ মাসের আরিয়ানের নিথর দেহ।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026