National

খেলার ছলে ৮ মাসের বোনকে ধর্ষণ করল জ্যাঠতুতো দাদা

ফের দিল্লির বুকে যৌন লালসার শিকার হল এক দুধের শিশু। মাত্র ৮ মাসের ওই শিশু জানতেও পারল না তার সঙ্গে কি হল! কোনও অপরিচিত পুরুষের যৌন ক্ষুধার শিকার হয়নি সে। তুতো দাদার বিকৃত যৌন লালসার শিকার শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত বিপদমুক্ত নির্যাতিতা শিশুটি।

খেলবে বলে ৮ মাসের বোনকে কোলে তুলে নিয়েছিল জ্যাঠতুতো দাদা। অভিযোগ, খেলার ছলে আসলে বিকৃত যৌন ক্ষুধা চরিতার্থ করতে চেয়েছিল সে। তাই ছোট্ট শিশুর সাথে সম্পর্ক তো দূর, শিশুর বয়সের দিকটাও রেয়াত করেনি অভিযুক্ত। দুধের শিশুকে প্রাপ্তবয়স্ক দাদার ‘ধর্ষণ’-এর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম দিল্লির সুভাষনগর এলাকায়। নির্যাতিতা শিশুর মা-বাবা দুজনেই কাজ করেন। গত রবিবার আবাসনের এক বউদির কাছে সন্তানকে রেখে বাইরে কাজে বার হন তাঁরা। শিশু নির্যাতন কাণ্ডে অভিযুক্ত যুবক সেইসময় বাড়িতেই উপস্থিত ছিল। ছোট্ট বোনের সঙ্গে খেলা করবে বলে সে শিশুটিকে নিয়ে পাশের ঘরে যায়। পরে কাজ থেকে ফিরে মেয়েকে বিছানায় শুয়ে কাঁদতে দেখেন শিশুটির মা। দেখেন, বিছানায় মেয়ের প্রস্রাব ও রক্তের দাগ। মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি। সেখানে গুরুতর জখম শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। ছোট্ট শিশুটির উপর যৌন অত্যাচারের বিষয়টি সুনিশ্চিত করেন চিকিৎসকেরা। এরপরেই নির্যাতিতা শিশুর মায়ের সন্দেহ গিয়ে পরে বউদির ছেলের উপর। তার নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। পুলিশি জেরায় মদ খেয়ে শিশুটিকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে ওই যুবক। তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

News Desk

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

মিথুন রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

কর্কট রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026