National

বিধ্বংসী আগুনের কবলে দিল্লির বস্তি, আহত ২১, আগুন কারখানাতেও

একইদিনে ভিন্ন ভিন্ন সময়ে আগুনের কবলে পড়ল দিল্লির একটি বস্তি ও প্লাস্টিক কারখানা। আগুনের প্রথম তাণ্ডব শুরু হয় দিল্লির দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বস্তিতে। গত রবিবার সন্ধ্যার দিকে আচমকা আগুন লেগে যায় শ্রীনিবাসপুরীর বস্তিটিতে। দুর্ঘটনার জেরে আহত হন ২১ জন। যাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের মধ্যে ৩ জন মহিলা। যাঁদের মধ্যে লীলাবতীদেবী নামে এক মহিলার শরীরের বেশিরভাগ অংশ আগুনের শিখায় ঝলসে গেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ৪টি ইঞ্জিন। আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। তাদের প্রাথমিক অনুমান, গ্যাস লিক করেই সম্ভবত আগুন ধরে যায় বস্তিটিতে।

অন্যদিকে দিল্লিতেই রবিবার মধ্যরাতে আগুন লেগে যায় একটি প্লাস্টিক কারখানায়। কারখানাটি দিল্লির ভোরগড় শিল্পাঞ্চলে অবস্থিত। কারখানায় স্তূপাকার করে রাখা প্লাস্টিকজাত সামগ্রিতে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে যায় বলে অনুমান। পরে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। আগুনে গোটা কারখানাই ভস্মীভূত হয়ে গেছে। রাতে লাগা এই আগুনে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়ংকর চেহারা নিয়েছিল।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026