National

নির্ভয়া কাণ্ডের ছায়া হিসারে, পাশবিক অত্যাচারের শিকার ৬ বছরের বালিকা

পাশবিক অত্যাচারের শিকার হল মাত্র ৬ বছরের এক বালিকা। হরিয়ানার হিসার জেলার উকলানা ব্লকের একটি ফাঁকা জায়গায় তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। তার যৌনাঙ্গে একটি কাঠের দণ্ড ঢোকানো ছিল। শিউরে ওঠার মত এই ঘটনা দিল্লির নির্ভয়া কাণ্ডের পাশবিক গণধর্ষণের কথা ফের মনে করিয়ে দিল।

মেয়েটির বাবা-মা শ্রমিকের কাজ করেন। মেয়েকে নিয়ে থাকতেন রাস্তার ধারে একটি ঝুপড়িতে। বালিকার মায়ের দাবি, তিনি রাতে মেয়েকে নিয়ে শুতে যান। কিন্তু সকালে ঘুম ভেঙে দেখেন মেয়ে তাঁর পাশে নেই। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বালিকাকে রাতের অন্ধকারেই তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলতে নারাজ পুলিশ প্রশাসন। ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা।

এদিকে এই নারকীয় ঘটনার প্রতিবাদে এদিন এলাকার সব দোকানপাট বন্ধ ছিল। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে একটি মিছিলও বার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ ও যেখানে যেখানে সিসিটিভি ছিল তার ফুটেজ পরীক্ষা করছে তারা। তবে এখনও এই ঘটনার পিছনে কারা রয়েছে তার কোনও হদিস পায়নি পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026