National

বিজেপি নেতাকে গুলি করে হত্যা গ্রেটার নয়ডায়

বিজেপি নেতা শিব কুমার ও তাঁর দেহরক্ষীকে গুলি করে হত্যা করে চম্পট দিল আততায়ী। বাইকরে করে এসে গুলি করে পালায় সে। গাড়ির মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, বিজেপি নেতা শিব কুমার ২টি স্কুলের মালিক। তিনি এদিন তাঁর গাড়িতে হায়বাতপুর থেকে ভালোলপুরে নিজের বাড়িতে ফিরছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ২ দেহরক্ষী। গ্রেটার নয়ডার বিসরাখ এলাকা দিয়ে যাওয়ার সময় একটি বাইক শিব কুমারের গাড়ির পিছু ধাওয়া করে। পরে গাড়ির কাছে এসে শিব কুমার ও তাঁর ১ দেহরক্ষীকে গুলি করে চম্পট দেয় বাইক আরোহী দুষ্কৃতি। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পত্তি জনিত কারণ থেকেই এই হত্যা। পুলিশ আততায়ীর খোঁজ শুরু করেছে। মাস দুয়েক আগেই গজেন্দ্র ভাটি নামে এক বিজেপি নেতাকে গাজিয়াবাদে গুলি করে হত্যার ঘটনা ঘটে। তারপর এদিন ফের এক বিজেপি নেতা খুন হলেন কাছাকাছি এলাকায়।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026