জামিন হল না মোহানিয়ার

দিল্লির আপ বিধায়ক দীনেশ মোহানিয়াকে জামিন দিল না দিল্লি আদালত। তাঁকে আগামী সোমবার পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। শনিবার সাংবাদিক সম্মেলনের মধ্যে থেকে দীনেশকে গ্রেফতার করে পুলিশ। এক মহিলার অভিযোগক্রমে তাঁকে গ্রেফতার করা হয়। ওই মহিলার অভিযোগ বিধায়ক তথা দিল্লির জল বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহানিয়ার কাছে তিনি তাঁর এলাকার জলাভাব নিয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তাঁর কথা না শুনে তাঁর শ্লীলতাহানি করেন দীনেশ। পরে গোবিন্দপুরী থানায় এই মর্মে একটি অভিযোগও দায়ের করেন ওই মহিলা। তারপরই দীনেশ মোহানিয়াকে সাংবাদিক সম্মেলনের মধ্যে থেকে কার্যত টেনে তুলে নিয়ে যায় পুলিশ। এদিন এক প্রৌঢ় ব্যক্তিও মোহানিয়ার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, জল সমস্যা নিয়ে কথা বলতে গেলে মোহানিয়া তাঁকে চড় মারেন। এই ঘটনাকে আসলে মোদী সরকারের চক্রান্ত বলে ব্যাখ্যা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026