National

এক নতুন মাছের সন্ধান বাংলার পাশেই পাওয়া গেল, মাটির তলার জলে ছিল এই মাছ

এ মাছ আগে কেউ দেখেনি। একদম নতুন প্রকার। যা আবার পাওয়া গেল মাটির তলার জলে। অনন্য এক আবিষ্কারের পর মাছটি সম্বন্ধে জানতে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা।

এখনও এই ভারতেই এমন অনেক কিছু রয়েছে যা রয়েছে ঠিকই, তবে মানুষের নজরে এখনও পড়েনি। যেমন পড়েনি একটি মাছ। এ মাছ নিজের মত বেঁচে ছিল মাটির তলার জলে। যে জমে থাকা জলে বাঁচার উপাদানই কম।

আলো নেই। সর্বদা অন্ধকার। অভাব রয়েছে খাদ্যেরও। এছাড়া অত্যধিক মাটির তলার জল ব্যবহারের কারণে তা বেহিসাবি পরিমাণে তুলেও নেওয়া হচ্ছে। তারপরেও নিশ্চিন্তে সেখানে যা জল রয়েছে তাতেই ভেসে বেড়ায় এই মাছেরা।

অসমের গোয়ালপাড়া জেলায় মাটির তলার জল নিয়ে পরীক্ষা করার সময় এই মাছের দেখা পান বিজ্ঞানীরা। এ মাছের দেখা পাওয়ার পর অসমের মুখ্যমন্ত্রী এই আবিষ্কার নিয়ে আপ্লুত। তাঁর মতে, ভূগর্ভস্থ জলে প্রাণের অস্তিত্ব এবং বাস্তুতন্ত্র সম্বন্ধে খুব কমই জানা গেছে। সেখানে যে কি বৈচিত্র্য লুকিয়ে আছে তা অজানা।

অসমে যে জীববৈচিত্র্যের অভাব নেই তা এই আবিষ্কার থেকে আরও একবার পরিস্কার। যেখানে এই মাছের সন্ধান পাওয়া গেল সেই গোয়ালপাড়া এলাকায় মাটির তলায় একটা বাস্তুতন্ত্র বিরাজ করছে বলেই মনে করা হচ্ছে। যা এখনও মানুষের জানার বাইরে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন যে মাছের সন্ধান পাওয়া গিয়েছে সে ধরনের মাছেরা খুব কমই দেখতে পায়। তবে তাদের জ্ঞানেন্দ্রিয় অত্যন্ত প্রখর হয়। এদের আচরণও একটু অদ্ভুত হয়।

গুহার মধ্যে অন্ধকারে এরা জীবন কাটায়। এদের জিনগত পরিচয়, এদের থাকার ধরণ এবং দীর্ঘদিন টিকে থাকার রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা মাছটি নিয়ে পরীক্ষায় ত্রুটি রাখছেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

১০০ বছর পর দেশের বিখ্যাত অভয়ারণ্যে ফিরছে বিশেষ প্রজাতির মহিষ

শতবর্ষ পার করে ভারতের বিখ্যাত অভয়ারণ্যে ফিরছে এক বিশেষ ধরনের মোষ। যা ফিরছে দেওয়ানেওয়া পদ্ধতি…

April 28, 2026

গরম বাড়ছে, পাল্লা দিয়ে চড়ছে সাপে কাটার সংখ্যা

পারদ দেশের বিভিন্ন অংশেই চড়ছে। অনেক জায়গায় তাপপ্রবাহও চলছে। এই চড়তে থাকা অসহ্য গরমের মাঝে…

April 27, 2026

পশ্চিম এশিয়ার জন্য ধুঁকছে ভারতের ডাবের বাজার, হাতের বাইরে যাচ্ছে বিদেশে বিক্রি

ভারতীয় ডাবের একটা চাহিদা রয়েছে। আর তা পোলাচির ডাব হলে তো কথাই নেই। সেই পোলাচির…

April 27, 2026

মায়ের প্রতি ভালবাসা থেকে তাঁর স্মৃতিতে তাজমহল তৈরি করলেন ছেলে

মাকে খুব ভালবাসেন তিনি। তাই মায়ের জীবনাবসানের পর তাঁর স্মৃতিতে তাজমহল বানিয়ে ফেললেন তিনি। যা…

April 27, 2026

প্রবল ঝড়, সঙ্গে বৃষ্টি, আগামী ৩ দিনে রাজ্যের বিভিন্ন জেলায় কমলা সতর্কতা

ঝড়বৃষ্টি চলবে। সপ্তাহ জুড়েই এই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৩-৪ দিনে তো কলকাতা সহ বিভিন্ন…

April 27, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 27, 2026