ফাইল : অসমের পবিতোরা অভয়ারণ্যে বুনো মোষ, ছবি - আইএএনএস
১০০ বছরেরও বেশি সময় পর ফের মধ্যপ্রদেশের কানহা অভয়ারণ্যে দেখা পাওয়া যাবে ওয়াইল্ড বাফেলো বা বন্য মহিষের। প্রথমে ছাড়া হচ্ছে ৪টিকে। তার ৩টি স্ত্রী এবং ১টি পুরুষ। এভাবে আস্তে আস্তে ৫০টির মত এই বন্য মোষ ছাড়া হবে এখানে।
যারা এখানেই নিজেদের মত মানিয়ে থাকতে শুরু করবে। কানহার পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে। সেই সঙ্গে বংশবৃদ্ধি করবে। যার হাত ধরে মধ্যপ্রদেশের জঙ্গলে ফের বন্য মোষের অবাধ ঘোরাফেরা নজর কাড়বে।
একটা সময় ছিল যখন এখানে এই বন্য মোষেরা ঘুরে বেড়াত। কিন্তু বেলাগাম চোরাশিকার, জঙ্গল কমে যাওয়া এবং মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় এরা এখান থেকে হারিয়ে যায়।
মধ্যপ্রদেশ থেকে বন্য মহিষ হারিয়ে গেলেও এই প্রাণিরই দেখা পাওয়া যায় অসমের জঙ্গলে। কাজিরাঙার জঙ্গলে তো অনেক এমন মহিষ ঘুরে বেড়ায়। আবার মধ্যপ্রদেশ বিখ্যাত বাঘের জন্য। তাই মধ্যপ্রদেশকে বাঘের রাজ্য এবং লেপার্ডের রাজ্য তকমা দেওয়া হয়।
অসম ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজেদের মধ্যে আলোচনা করে এই বন্যপ্রাণ লেনদেনের পথে হাঁটলেন। এতে দেশের ২ রাজ্যের বন্যপ্রাণ বৈচিত্র্য আরও সমৃদ্ধ হতে পারবে।
মধ্যপ্রদেশ থেকে অসমে আসবে বাঘ ও কুমির। বিনিময়ে অসম দেবে তাদের জগৎবিখ্যাত একশৃঙ্গ গণ্ডার এবং বন্য মহিষ। একদিনে নয়, ধাপে ধাপে এই লেনদেন সম্পূর্ণ রূপ নেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এ মাছ আগে কেউ দেখেনি। একদম নতুন প্রকার। যা আবার পাওয়া গেল মাটির তলার জলে।…
পারদ দেশের বিভিন্ন অংশেই চড়ছে। অনেক জায়গায় তাপপ্রবাহও চলছে। এই চড়তে থাকা অসহ্য গরমের মাঝে…
ভারতীয় ডাবের একটা চাহিদা রয়েছে। আর তা পোলাচির ডাব হলে তো কথাই নেই। সেই পোলাচির…
মাকে খুব ভালবাসেন তিনি। তাই মায়ের জীবনাবসানের পর তাঁর স্মৃতিতে তাজমহল বানিয়ে ফেললেন তিনি। যা…
ঝড়বৃষ্টি চলবে। সপ্তাহ জুড়েই এই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৩-৪ দিনে তো কলকাতা সহ বিভিন্ন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…