National

অটো এবং ট্যাক্সি চালকদের জন্য একটি রাজ্যের নতুন নিয়ম প্রভাবিত করল অন্য রাজ্যকেও

অটো এবং ট্যাক্সি ভারতের সব কোণাতেই দেখতে পাওয়া যায়। যাঁরা এগুলি চালান তাঁদের জন্য নতুন নিয়ম চালু করছে একটি রাজ্য। যা অনুসরণের দাবি অন্য রাজ্যে।

অটো এবং ট্যাক্সি তো সব রাজ্যেই রয়েছে। এই গাড়িগুলি যাঁরা চালান তাঁরা সবাই যে সেই রাজ্যের মানুষ হন এমনটাও নয়। কলকাতাতেই এ রাজ্য ছাড়াও বিহার সহ অন্যান্য রাজ্যের অনেক ট্যাক্সি বা অটো চালক রয়েছেন। এমনই রয়েছে মহারাষ্ট্রেও।

মহারাষ্ট্রে ১ মে থেকে একটি নিয়ম কার্যকর হতে চলেছে বলেই খবর। নিয়মটি হল ১ মে থেকে মহারাষ্ট্রে অটো বা ট্যাক্সি চালকদের মারাঠি ভাষায় পারদর্শী হতেই হবে।

তাঁদের মারাঠি ভাষায় কথা বলা, মারাঠি ভাষায় লেখা এবং মারাঠি ভাষা বোঝায় সাবলীল হতেই হবে। যে নিয়ম সেখানকার স্থানীয় ভাষাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে।

মহারাষ্ট্রে এটা চালু হতে চলার কথা সামনে আসতেই এবার লাগোয়া রাজ্য কর্ণাটকে কন্নড় ভাষার জন্য লড়াই করা সংগঠন কর্ণাটকা রক্ষণা ভেদিকে-এর তরফ থেকে জোড়াল একটি দাবি উঠেছে। সংগঠন ইতিমধ্যেই তাদের দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছে।

যেখানে বলা হয়েছে মহারাষ্ট্রের মতই কর্ণাটকেরও কন্নড় ভাষাকে সামনে রেখে সেখানকার অটো ও ট্যাক্সি চালকদের জন্য এই নিয়ম কার্যকর করতে হবে। যেখানে তাঁদের কন্নড় ভাষায় লেখা, কন্নড় ভাষা পড়া এবং কন্নড় ভাষা বোঝার ক্ষমতা থাকতেই হবে।

যাঁরা কন্নড় ভাষায় কথাবার্তা বলতে পারবেননা তাঁদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করার আবেদনও করেছে ওই সংগঠন। এই প্রবণতা আগামী দিনে অনেক রাজ্যকেই প্রভাবিত করতে পারে বলে মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বৃষ রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

মিথুন রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

কর্কট রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

সিংহ রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

কন্যা রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

তুলা রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026