National

অতিবেগুনি রশ্মির দাপটে এক রাজ্যের ৬ জেলায় কমলা সতর্কতা

অতিবেগুনি রশ্মি মাত্রা ছাড়া পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এর থেকে বাঁচতে দিনের ৫ ঘণ্টা যতটা সম্ভব বাড়ি থেকে বার না হওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞেরা।

তাপপ্রবাহের দাপট তো রয়েছেই। ফলে গরম মাত্রা ছাড়া। গরম যে কমবে তারও নাম গন্ধ নেই। অসহ্য গরমের মাঝেই এবার এক নতুন চিন্তা হয়ে সামনে এসেছে অতিবেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে।

রোদের সঙ্গে মিশে থাকা এই রশ্মি এমন পর্যায়ে পৌঁছেছে যে কেরালার ৬ জেলায় কমলা সতর্কতা জারি করতে হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরকে।

পাথানামথিত্তা, আলাপুঝা, কোট্টায়াম, ইডুক্কি, কোল্লাম এবং পালাক্কড় জেলায় ইউভি ইনডেক্স ৮ ছুঁয়েছে। যা শরীরের জন্য মোটেও ভাল নয়। সরাসরি এই পরিমাণে অতিবেগুনি রশ্মি ত্বকে লাগা মানে চামড়ার অসুখ, চামড়া পুড়ে যাওয়া, চোখের সমস্যার সম্ভাবনা থেকেই যায়।

তাই রোদে বেশি সময় না থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। সেই সঙ্গে সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত রোদ যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার কথাই বলেছেন তাঁরা।

কেরালার অন্যান্য জেলাতে ইউভি ইনডেক্স ৮-এর নিচে থাকলেও তা এতটাও নিচে নয় যে চামড়ার ক্ষতি করবেনা। ফলে সেখানেও চামড়ার ক্ষতি হওয়া বা চোখের ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে যদি দীর্ঘসময় টানা রোদে থাকা হয়।

তাই কেরালা জুড়েই মানুষকে যতটা সম্ভব রোদ থেকে বাঁচার পরামর্শ দেওয়া হয়েছে। অবশ্য এমনিতেই গরমে নাজেহাল কেরালা রোদে বার হতে পারছেনা। খুব দরকার না পড়লে কেউ ঘর ছেড়ে বা অফিস ছেড়ে বার হচ্ছেন না। সমস্যা হচ্ছে তাঁদের যাঁদের কাজটাই রাস্তায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

কন্যা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

তুলা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026