National

শুধু গ্যাস নয়, ২টি কারণে এক রাজ্যে ইতিহাস গড়ল বিদ্যুৎ ব্যবহার

রান্নার গ্যাসের বিকল্প হিসাবে এখন অনেক বাড়িতে বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার হচ্ছে। কিন্তু এক রাজ্যে রান্নার গ্যাসই নয়, ২টি কারণে ইতিহাস তৈরি করল বিদ্যুতের চাহিদা।

বিদ্যুতের চাহিদা গরমকালে এক রকম হয়। বর্ষায় আর এক রকম। আবার শীতে আর এক রকম। কিন্তু বছরের কোন সময় কেমন বিদ্যুতের চাহিদা থাকে তা বিদ্যুৎ বণ্টন সংস্থার হিসাবে থাকে। সাধারণভাবে গরমকালে বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি হয়ে থাকে।

এবার রান্নার গ্যাস সময়মত না পাওয়ার আশঙ্কায় অনেকেই ইন্ডাকশন ওভেন সহ নানাধরনের বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করছেন। যাতে গ্যাস কিছুটা বাঁচিয়ে চলা যায়।

এরফলে দেশের নানা প্রান্তেই বিদ্যুতের চাহিদা বেড়েছে। কিন্তু কেরালা যে বিদ্যুৎ ব্যবহার দেখল তা সে রাজ্যে কখনও হয়নি। আর তার কারণ কেবল রান্নার গ্যাসের সমস্যা নয়। রয়েছে আরও একটি কারণ।

কেরালায় গত মঙ্গলবার বিদ্যুতের চাহিদা পৌঁছে যায় ৬ হাজার ১২ মেগাওয়াটে। এর আগে কখনও এই পরিমাণ বিদ্যুতের চাহিদা দেখেনি কেরালা। আর সেটার জন্য জোড়া কারণ দায়ী।

একটি অবশ্যই রান্নার গ্যাস নিয়ে চিন্তায় সাধারণ মানুষের মধ্যে বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারের প্রতি আগ্রহ বৃদ্ধি। অন্য কারণটি হল গরম। কেরালায় তাপপ্রবাহ শুরু হয়েছে। যার ফলে ঘরে ঘরে এসি, পাখা চলছে। আর তা এতটাই চলছে যে তার হাত ধরে কেরালা বিদ্যুতের চাহিদায় রেকর্ড তৈরি করে ফেলেছে।

এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কেরালার স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ড কীভাবে এই চাহিদা সামাল দেবে তা বুঝেই উঠতে পারছেনা। অথচ প্রতিদিনই চাহিদা বেড়ে চলেছে।

একে রান্নার গ্যাস ব্যবহার কমিয়ে বাড়ি থেকে দোকান, সর্বত্র বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার হচ্ছে রান্নার জন্য। তার সঙ্গে কেরালায় গরম কমার নাম নিচ্ছে না। ফলে বিদ্যুতের চাহিদা সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বৃষ রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

মিথুন রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

কর্কট রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

সিংহ রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

কন্যা রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026

তুলা রাশির সোমবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২০ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 19, 2026