National

এই প্রথম ভারতে জন্ম নেওয়া কোনও চিতা উপহার দিল ৪ স্বাস্থ্যবান চিতা শাবক

এই প্রথম এমনটা ঘটল ভারতের মাটিতে। ভারতেই জন্ম নেওয়া কোনও চিতা এবার জন্ম দিল ৪ সুস্থ স্বাস্থ্যবান চিতা শাবকের। সেক্ষেত্রে এটা অবশ্যই একটি মাইলফলক সাফল্য।

ভারতে কোনও চিতা ছিলনা। যাকে অনেকে চিতা বলে ভুল করতেন সেগুলি ছিল লেপার্ড। অন্য প্রজাতির বাঘ। ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারতে প্রথম চিতা নিয়ে আসা হয় আফ্রিকা থেকে।

আফ্রিকা থেকে আনা চিতা ছেড়ে দেওয়া হয় কুনো জাতীয় উদ্যানের জঙ্গলে। মধ্যপ্রদেশের ওই জঙ্গলে চিতারা কতটা মানিয়ে নিতে পারবে, আফ্রিকার আবহাওয়ায় থাকা চিতা এখানে আদৌ থাকতে পারবে কিনা, এসব নিয়ে প্রশ্ন ছিলই। কিন্তু দেখা যায় চিতারা ভারতের আবহাওয়া, জঙ্গল সবের সঙ্গেই সুন্দরভাবে খাপ খাইয়ে নেয়।

আফ্রিকা থেকে চিতাও আনা হতে থাকে। আফ্রিকা থেকে আনা চিতাদের গর্ভে জন্ম নিতে থাকে চিতা শাবকও। তারা ভূমিষ্ঠও হয়। কুনোর জঙ্গলে বড়ও হয়। এমনই একটি চিতা গামিনী।

গামিনী ভারতের মাটিতেই জন্ম নিয়েছিল ২৫ মাস আগে। এবার সে জন্ম দিল ৪ শাবকের। গামিনীর আগে যে চিতা শাবকগুলি কুনোতে জন্ম নিয়েছে তারা আফ্রিকা থেকে আসা চিতার গর্ভে জন্ম নিয়েছিল। এই প্রথম ভারতে জন্ম নেওয়া কোনও চিতা ভারতের মাটিতে তার শাবকদের জন্ম দিল।

অবশ্যই এদিক থেকে এটা ঐতিহাসিক। কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব এই সাফল্যকে কুনো মাইলস্টোন মোমেন্ট বলে ব্যাখ্যা করেছেন। যা দেশের এক গর্বের সাফল্য।

প্রসঙ্গত ২০২২ সালে যখন প্রথম আফ্রিকা থেকে এনে চিতাদের কুনোর জঙ্গলে ছাড়া হয় তখন ভারতে চিতার সংখ্যা ছিল শূন্য। সেখান থেকে এখন ৫০ পার করে সংখ্যাটা বেড়েই চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কন্যা রাশির সোমবার নীল পুজোর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৩ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 12, 2026

তুলা রাশির সোমবার নীল পুজোর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৩ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 12, 2026

বৃশ্চিক রাশির সোমবার নীল পুজোর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৩ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 12, 2026

ধনু রাশির সোমবার নীল পুজোর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৩ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 12, 2026

মকর রাশির সোমবার নীল পুজোর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 12, 2026

কুম্ভ রাশির সোমবার নীল পুজোর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 12, 2026