National

খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা, সম্মানজনক আচরণে জোর দিল এই গ্রাম

সম্মানজনক আচরণের বিকাশে পথ দেখাল একটি গ্রাম। এখানে খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা। না দিতে পারলে ১ ঘণ্টা ধরে আবর্জনা সাফাই করতে হবে।

ছোট থেকেই কোনও বড় পদক্ষেপের সূচনা হয়। এক্ষেত্রে হয়তো ভারতের একটি গ্রাম দেশজুড়ে মানুষের প্রতি মানুষের সম্মান প্রদর্শনের পথকে প্রশস্ত করল। এই গ্রামে কেউ খারাপ কথা বললেই তাঁর ৫০০ টাকা জরিমানা হচ্ছে। ফলে গ্রামের মানুষ এখন সতর্ক হয়ে গেছেন।

৫০০ টাকা কেউ না দিতে পারলে তাঁকে দিয়ে ১ ঘণ্টা ধরে গ্রামের সাফ সাফাই করানো হচ্ছে। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার বোরসার গ্রামের এই জরিমানা বিধি নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে।

এই গ্রামে কিছুদিন আগেও বড়রা তো বটেই, এমনকি ছোটরাও কুকথা, খারাপ শব্দ ব্যবহারে পিছপা হতনা। ঝগড়া হলে তো কথাই নেই। অনর্গল অসম্মানজনক শব্দ প্রয়োগ হতে থাকত। যা থেকে গ্রামকে মুক্ত করতে গ্রাম পঞ্চায়েত এক অভিনব নিয়ম চালু করে।

কেউ যদি খারাপ কোনও শব্দ ব্যবহার করেন তাহলে তাঁর ৫০০ টাকা জরিমানা হবে। এটা চালু হওয়ার পরই গ্রামের মানুষ এখন ভীষণ সতর্ক হয়ে গেছেন। ভেবেচিন্তে শব্দ প্রয়োগ করছেন। নাহলেই ৫০০ টাকা জরিমানা অথবা গ্রামের আবর্জনা সাফাই।

এ গ্রামের মানুষজন মেনে নিচ্ছেন এই নিয়ম চালুর পর গ্রামের পরিবেশে বদল এসেছে। বড় থেকে ছোট সকলেই এখন অনেক বেশি সচেতন। মানুষে মানুষে সম্মানজনক আচরণ চালু হওয়ার যে লক্ষ্য স্থির করা হয়েছিল তা অনেকাংশেই সফল হয়েছে।

বোরসার গ্রাম এই অভিনব উদ্যোগ নিয়ে পথ দেখিয়েছে। দেশের অন্যান্য জায়গাতেও এই নিয়ম চালু হলে দেশের মানুষের মধ্যে শ্রদ্ধাশীল আচরণের ভাব জাগ্রত হবে। ইতিমধ্যেই বোরসারের আশপাশের গ্রামগুলিও এই নিয়ম চালু করার কথা ভাবছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আর ২০ কিলোমিটার যেতে হবেনা গ্রামবাসীদের,‌ এ গ্রামের ঘরে ঘরে পৌঁছল পানীয় জল

পানীয় জলের জন্য এতদিন ১৫ থেকে ২০ কিলোমিটার পথ যেতে হত গ্রামবাসীদের। তার থেকে মুক্তি…

April 12, 2026

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026