National

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ ধরায় এই নিষেধাজ্ঞা জারি হচ্ছে ১৫ এপ্রিল থেকে।

ভারতের উপকূলীয় রাজ্যগুলিতে সমুদ্রে মাছ ধরা একাংশের মানুষের জীবিকা। সারা বছর সমুদ্রে মাছ ধরেই তাঁদের সংসার চলে। মাছের চাহিদা পূরণে এই মৎস্যজীবীদের বিরাট অবদান থাকে।

সেই মাছ ধরায় এবার লাগাম পরাতে চলেছে তামিলনাড়ু সরকার। ১৫ এপ্রিল থেকে তামিলনাড়ু উপকূল ধরে আর মাছ ধরা যাবেনা। সমুদ্রে কোনও মাছ ধরার ট্রলার বা যন্ত্রচালিত মাছ ধরার নৌকায় মৎস্যজীবীরা আর এখন মাছ ধরতে যেতে পারবেননা।

১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত এই মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা বলবত থাকবে। এই ৬১ দিনে তামিলনাড়ুর তিরুভালুর জেলা থেকে শুরু করে কন্যাকুমারী শহর পর্যন্ত পূর্ব উপকূল জুড়ে সবরকম মাছ ধরা বন্ধ থাকবে।

এই সময়টা মাছদের ডিম পাড়ার সময়। এই সময় ছোট থেকে মাছেরা কিছুটা বড় হয়। তাই তাদের এই ৬১ দিন শান্তিতে সমুদ্রের জলে বড় হওয়ার সুযোগ দেওয়াটাই লক্ষ্য।

মাছ ধরার চেষ্টা হলে ছোট মাছ ধরা পড়লে তা সার্বিকভাবে সমুদ্রের বাস্তুতন্ত্রের ক্ষতি। তাই এই ৬১ দিন সমুদ্রে তাদের মত করে ডিম পাড়া বা বড় হওয়ার সুযোগ দেওয়া হয় মাছদের।

এই পদক্ষেপ এবছর নতুন নয়। প্রতিবছরই ২ মাসের মত বন্ধ থাকে সমুদ্রে মাছ ধরা। ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত কোনও রকম মাছ ধরার চেষ্টা যাতে না হয় তার দিকে কঠোর নজর রাখতে চলেছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মিথুন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

কর্কট রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

সিংহ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026