National

সাদা হয়ে গেল নর্মদা নদীর জল, ঢালা হল ১১ হাজার লিটার দুধ

নর্মদা নদী দেশের অন্যতম পবিত্র নদী। সেই নদীর জলে মিশল ১১ হাজার লিটার দুধ। সাদা হয়ে গেল নদীর জল।

নর্মদা নদী দেশের বহু মানুষের কাছেই এক পবিত্র নদী বলে পরিচিত। নর্মদার জলকে পবিত্র জল হিসাবে মনে করা হয়। নর্মদার সঙ্গে জড়িয়ে আছে আধ্যাত্মিক ভাবনাও। ফলে বিভিন্ন ধর্মীয় আচারও এই নদীর সঙ্গে জুড়ে যায়।

সেই ধর্মীয় ভাবনা থেকেই বহু মানুষের উপস্থিতিতে নর্মদার জলে ঢালা হচ্ছে দুধ। তাও আবার একটি ট্যাঙ্কার থেকে। সরাসরি ট্যাঙ্কার থেকে দুধ গিয়ে মিশছে নর্মদার জলে। এই দুধের পরিমাণ ১১ হাজার লিটার বলে জানা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি। যেখানে এই দুধ ঢালার ছবি সামনে এসেছে। চৈত্র নবরাত্রির সময় মধ্যপ্রদেশের সেহোর জেলায় নর্মদায় দুধ ঢালার ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

যা অবশ্যই ধর্মীয় অনুষ্ঠানের অংশ ছিল। যে দুধ ঢালা দেখার জন্য বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। তবে এই ছবি সামনে আসার পর বিতর্ক তুঙ্গে উঠেছে।

অনেকেই প্রশ্ন তুলছেন যে দেশে বহু শিশু নিয়মিত দুধ পায়না, তারা দুধের অভাবে পুষ্টির অভাবে ভোগে, সেখানে ১১ হাজার লিটার দুধ নর্মদা নদীর জলে ঢেলে দেওয়া কতটা যুক্তি সঙ্গত।

ধর্মীয় আচারের অংশ হিসাবেই এই দুধ ঢালা হয়। এখানে অনেকেই মনে করছেন ধর্মীয় কারণে যদি দুধ ঢালার ছিল তাহলে অল্প পরিমাণে তা ঢালা যেত। ১১ হাজার লিটার দুধ নদীর জলে মিশিয়ে দেওয়ার পর তা আর পানের যোগ্য থাকেনা।

সেখানে ওই দুধ যে শিশুরা দুধ পায়না তাদের মুখে তুলে দিতে পারলে সেটাও পুণ্যের কাজই হত, মত অনেকের। বিষয়টিকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে বিতর্ক তুঙ্গে উঠেছে।

News Desk

ভোটকেন্দ্রে ভোটারদের অভ্যর্থনা, শাড়ি পরে এগিয়ে এল রোবট

ভোটাররা ভোট দিতে ভোটকেন্দ্রে হাজির হচ্ছেন। তাঁদের দিকে এগিয়ে আসছে একটি রোবট। রোবটের পরনে রয়েছে…

April 10, 2026

ভারতের বিখ্যাত দ্বীপে পাওয়া গেল ১৫০০ বছরের টি দর্শন পুরনো জলাধার

এই দ্বীপে সারাদিনই পর্যটকদের ভিড় লেগে থাকে। জল পার করে এখানে পৌঁছন পর্যটকরা। সেই ব্যস্ত…

April 9, 2026

রাস্তায় গুটখার পিক ফেলার জের, জল দিয়ে সাফ করতে হল পর্যটকদের

প্রতিবেশি দেশে গিয়ে গুটখার পিক ফেলায় সে দেশের নাগরিকের প্রবল কটুকথার মুখে ভারতীয় পর্যটক। জল…

April 9, 2026

ভারতের আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে ঢেলে সাজছে রেল, পাখির চোখ ২০৩০

ভারতের আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করতে এবার বড় ভূমিকা নিচ্ছে রেল। ২০৩০-এর লক্ষ্যপূরণকে পাখির চোখ করেছে…

April 9, 2026

পদ্মফুলের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে রইল এক ব্যক্তি

যাত্রী সুরক্ষায় এক বড় সাফল্য পেল রেল। পদ্মের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে…

April 9, 2026

মেষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026