National

ভোটকেন্দ্রে ভোটারদের অভ্যর্থনা, শাড়ি পরে এগিয়ে এল রোবট

ভোটাররা ভোট দিতে ভোটকেন্দ্রে হাজির হচ্ছেন। তাঁদের দিকে এগিয়ে আসছে একটি রোবট। রোবটের পরনে রয়েছে শাড়ি। ভোটারদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে সে।

ভোটকেন্দ্রে ভোটাররা হাজির হন। ভোট দান করেন। লাইন দিয়ে ভোট দিতে আসেন। ভোট দিয়ে চলে যান। কিন্তু কোথাও কোথাও ভোটারদের ভোট দানের পাশাপাশি অন্য অভিজ্ঞতাও হয়। যেমনটা এবার হল পুদুচেরিতে।

সেখানে বিধানসভা নির্বাচনে এবার একটি ভোটকেন্দ্রে ভোটারদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে একটি রোবট। রোবটের পরনে রয়েছে শাড়ি। রোবটের হাতে রয়েছে একটি থালা। রোবটের চোখ লাল। সারাক্ষণ কিছু একটা খুঁজছে।

খুঁজছে মানে বোঝার চেষ্টা করছে ভোটার কেউ এলেন কিনা। ভোটার এলে পায়ে লাগানো চাকার সাহায্যে সে এগিয়ে আসছে ভোটারের দিকে। তাঁকে ভোট দান করতে আহ্বান জানাচ্ছে।

ভোটকেন্দ্রে এমন এক রোবট অভ্যর্থনা পেয়ে প্রাথমিকভাবে অনেক ভোটার কিছুটা চমকে গেলেও অবশেষে খুশিই হয়েছেন। এক অন্য অভিজ্ঞতা নিয়ে ভোট দান করে বাড়ি ফিরেছেন তাঁরা।

ভারতের ভোট দেখতে ২৩টি দেশের ৪৩ জন প্রতিনিধি ভারতে এসেছেন। ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটরস প্রোগ্রাম ২০২৬-এর প্রথম দফার পরিদর্শনে হাজির হয়েছেন তাঁরা। এখানে ভোট দেখে ভারতের ভোটপর্ব সম্বন্ধে ধারনা তৈরি হচ্ছে তাঁদের।

এই প্রতিনিধিদের দিল্লিতে ইভিএম সম্বন্ধে একটি ধারনাও প্রদান করা হয়। এমনকি মক পোলিং বা প্রতীকী ভোট করে ইভিএম কেমন করে কাজ করে সেটাও দেখানো হয়।

বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই প্রযুক্তির ব্যাবহার দেখার পর তাঁদের মনে ওঠা প্রশ্ন বিশেষজ্ঞদের জানান। বিশেষজ্ঞেরা তাঁদের প্রশ্নের উত্তর দেন। বিষয়টি বুঝিয়ে দেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *