National

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ যেন কাশ্মীর হয়ে উঠছে মরুরাজ্য রাজস্থান।

এপ্রিল চলছে। এ সময় দহনজ্বালা সহ্য করেই অভ্যস্ত পশ্চিমবঙ্গ থেকে শুরু দেশের অধিকাংশ অঞ্চল। পশ্চিমের মরুরাজ্য রাজস্থান তো বটেই। ভারতের মধ্যে রাজস্থানেই গ্রীষ্মে পারদ সর্বোচ্চ ডিগ্রিতে পৌঁছয়। যা ভারতের আর কোথাও হয়না। সেটার সঙ্গেই রাজস্থানের মানুষ অভ্যস্ত।

বালির রাজ্যে গরমের সঙ্গে প্রতিবছর তাঁদের লড়াই। কিন্তু সে গরমের দেখা নেই রাজস্থানে। বরং নিয়মিত এখন সেখানে শিলাবৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়।

অনেক জায়গায় শিলাবৃষ্টি এতটাই হচ্ছে যে সেখানে অগণিত বরফের টুকরোয় চারধার সাদা হয়ে যাচ্ছে। যেন তুষারপাত হয়েছে। তার সঙ্গে বৃষ্টি, তার সঙ্গে ঝড় তো চলছেই।

পারদ তরতর করে নামছে রাজস্থানে। এপ্রিল মাসে এমন আশ্চর্য আবহাওয়ার সঙ্গে এখন নতুন লড়াই শুরু হয়েছে সেখানকার মানুষের। সবচেয়ে বড় সমস্যার মুখে পড়েছেন রাজস্থানের কৃষকরা। অসময়ে শিলাবৃষ্টি, বৃষ্টি ফসল নষ্ট করে দিচ্ছে। ফসল ঢেকেও তা রক্ষা করা অসম্ভব হয়ে উঠছে।

রাজস্থানে এমন আশ্চর্য অচেনা আবহাওয়ার কারণ পশ্চিমি ঝঞ্ঝা। যা ফেব্রুয়ারির পর আর আসেনা, তা এখন এপ্রিলেও হানা দিচ্ছে ভারতে। যার জেরে রাজস্থান, মধ্যপ্রদেশ এমন বৃষ্টি, শিলাবৃষ্টি পাচ্ছে।

জম্মু কাশ্মীরের পাহাড়ি এলাকা বরফে ঢেকে যাচ্ছে। সমতলে বৃষ্টি হচ্ছে। একই পরিস্থিতি হিমাচলেও। সেখানেও পাহাড়ি এলাকায় এখন বরফের ছোঁয়া। সঙ্গে হচ্ছে বৃষ্টি।

রাজস্থানের পরিস্থিতিতে অবশ্য এবার বদলের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। রাজস্থানে আগামী শুক্রবার থেকে শুকনো দিন ফিরছে। চড়বে পারদও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026