National

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী। এবার সাংবিধানিক স্বীকৃতি সহ নতুন রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ।

২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট মেনে দ্বিধাবিভক্ত হয়ে যায় অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভেঙে যায়। সে সময় হায়দরাবাদ তেলেঙ্গানার সীমানায় পড়ে যায়। তেলেঙ্গানার রাজধানী হয় হায়দরাবাদ।

যেহেতু দ্বিধাবিভক্ত হওয়ার আগে অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল হায়দরাবাদ তাই নতুন শহর অন্ধ্রের রাজধানীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত হায়দরাবাদই থেকে যায় অন্ধ্রপ্রদেশেরও রাজধানী।

তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ, এই ২ রাজ্যের রাজধানী হিসাবে হায়দরাবাদ থাকলেও ১০ বছর ছিল সর্বোচ্চ সময়কাল। তারপর হায়দরাবাদ কেবল তেলেঙ্গানার রাজধানী হিসাবেই চিহ্নিত হবে বলে স্থির হয়।

সেইমত ২০২৪ সালেই মেয়াদ শেষ হয় হায়দরাবাদের। অন্ধ্রপ্রদেশও বসে ছিলনা। তারা অমরাবতীকে তাদের রাজধানী করার সিদ্ধান্ত নিয়েছিল। যা কার্যকরি হওয়ার জন্য সংসদের ২ কক্ষের অনুমোদন ও রাষ্ট্রপতির সম্মতির দরকার ছিল। সেটা এবার পেয়ে গেল অমরাবতী। এখন এই বিধিবদ্ধ মর্যাদা পেলেও তা ২০২৪ থেকেই ধরা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এই নিয়মের দিক বাদ দিলে সহজ কথায় এখন অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হল অমরাবতী। অমরাবতী-র এই আইনি স্বীকৃতির পর অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক মহলে খুশির হাওয়া।

অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় অবস্থিত অমরাবতী শহরটির গা ঘেঁষে বয়ে গেছে কৃষ্ণা নদী। বর্ধিষ্ণু শহরটির নাম অমরাবতী হওয়ার পিছনে রয়েছে ঐতিহাসিক কারণ।

একসময় এখানে সাতবাহন রাজত্বকালে অমরাবতী তৈরি হয়েছিল। যা এখন ঐতিহাসিক স্থল। তার গা ঘেঁষেই গড়ে উঠেছে অমরাবতী শহর। যা এখন অন্ধ্রপ্রদেশের রাজধানীও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *