অভয় সিং, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @kalkiworld777
মহাকুম্ভ কয়েকজন মানুষকে রাতারাতি বিখ্যাত করে তুলেছিল। সেই তালিকায় প্রথমেই যদি বিরল চোখের অধিকারী মোনালিসার নাম থাকে, তাহলে দ্বিতীয় নামটি অবশ্যই আইআইটি বাবা অভয় সিংয়ের।
যিনি আইআইটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার হওয়ার পর মোটা অর্থের চাকরির প্রলোভন ত্যাগ করে আরও বৃহত্তর প্রাপ্তির আশায় গৃহত্যাগ করে বেরিয়ে পড়েন। আধ্যাত্মিকতার পথ খুঁজতে সংস্কৃত নিয়েও অধ্যয়ন শুরু করেন।
ভগবান শিবের পরম ভক্ত সেই অভয় সিং অনর্গল ইংরাজি ভাষায় কথা বলে আইআইটি বাবা হিসাবে মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেন। সেই হরিয়ানার ছেলে অভয় সিং এবার বিয়ে করলেন। হিমাচল প্রদেশে শিবরাত্রির দিন বিয়ে করেন তিনি। ১ বছরের প্রেম দাম্পত্যের রূপ পেল ছাদনাতলায়।
বেঙ্গালুরুর বাসিন্দা প্রতীকাকে জীবনসঙ্গী করার পর তাঁকে নিয়ে ঝাঁঝরে নিজের বাড়িতে ফেরেন অভয় সিং। সেখানে তাঁর মা বাড়ির বউমাকে পারম্পরিক নিয়ম মেনে বরণ করে স্বাগত জানান।
শিবরাত্রির দিন বিয়ে করলেও বিষয়টি লোকচক্ষুর সামনে আসতে সময় লাগে। অভয় সিং তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলে বিষয়টি সকলে জানতে পারেন। তারপরই আইআইটি বাবার বিয়ের খবর চাউর হয়ে যায়।
হিন্দি ভাষার প্রথমসারির একটি সংবাদমাধ্যমকে অভয় সিং জানিয়েছেন তিনি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান। যেখানে প্রথাগত পড়াশোনার পাশাপাশি আধ্যাত্মবাদের শিক্ষাও পাবেন ছাত্রছাত্রীরা।
এদিকে মহাকুম্ভের ২ মুখ মোনালিসা ও আইআইটি বাবা অভয় সিং, ২ জনই খুব অল্প সময়ের ব্যবধানে বিয়ের পিঁড়িতে বসলেন। এও এক সংযোগ বৈকি!
অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…
একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…