National

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি জাহাজটিও পার করে গেল হরমুজ প্রণালী।

রান্নার গ্যাস নিয়ে আমজনতার চিন্তা তখনই দূর হবে যখন তাঁরা জানবেন হরমুজ পার করে এলপিজি ভর্তি জাহাজগুলি ভারতের দিকে আসছে বা এসে পড়েছে। নিয়মিত এলপিজি ভর্তি জাহাজের আনাগোনা শুরু হলে ফের ফিরতে পারে গ্যাসকে কেন্দ্র করে চিন্তামুক্ত দিন।

পশ্চিম এশিয়ার পরিস্থিতিতে সেই নিয়মিত যাতায়াত কবে শুরু হবে তা পরিস্কার নয়। তবে একটি জাহাজও যদি হরমুজ পার করে ভারতের দিকে আসছে বলে জানতে পারছেন সাধারণ মানুষ, সে খবর তাঁদের কিছুটা হলেও আনন্দ দিচ্ছে।

এবার ভারতের সপ্তম এমন এলপিজি ভর্তি জাহাজ গ্রিন সাংভি হরমুজ পার করে গেল। এবার বাকি জলভাগ পরা করে ভারতের বন্দরে পৌঁছতে তার যা সময় লাগবে। জাহাজে ৪৪ হাজার টন এলপিজি রয়েছে।

গ্রিন সাংভি হরমুজ পার করে গেছে। আরও ২টি জাহাজ হরমুজ পার করার অপেক্ষায়। গ্রিন আশা এবং জগ বিক্রম, এই ২টি জাহাজ অপেক্ষায় রয়েছে। সে ২টিতেও এলপিজি ভর্তি রয়েছে।

এছাড়াও ১৭টি ভারতীয় পতাকার জাহাজ পার্সিয়ান গালফে অপেক্ষা করে আছে। এরমধ্যে ৩টি এলপিজি ভর্তি জাহাজ, ৪টি অপরিশোধিত জ্বালানি তেল ভর্তি জাহাজ, ১টি এলএনজি ভর্তি জাহাজ, একটি রাসায়নিক ভর্তি জাহাজ, ৩টি মালবাহী জাহাজ, ২টি নানা জিনিসে ভরা জাহাজ এবং ২টি জাহাজের নিছক রুটিন পরীক্ষার জন্য হরমুজ পার করার কথা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

মিথুন রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

কর্কট রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026