National

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে নিজেই পুলিশে ফোন করে যা দাবি করলেন তা জেনে তাজ্জব সকলে।

শোলে সিনেমার বিখ্যাত সেই সিন মনে পড়ে কি যেখানে ধর্মেন্দ্র অর্থাৎ বীরু চড়ে যায় গ্রামের জল সরবরাহের ট্যাঙ্কের ওপর। তাও আবার মদ্যপ অবস্থায়। আর সেখান থেকেই তার সঙ্গে বাসন্তীর বিয়েতে রাজি হওয়ার জন্য বাসন্তীর মাসিকে চাপ দিতে থাকে।

বিয়েতে রাজি না হলে ওই উঁচু থেকে লাফ দিয়ে জীবন দেওয়ার হুমকিও দেয় বীরু। সেটা ছিল সিনেমা। এবার হল বাস্তব। আর তাও আবার মিলে গেল সিনেমার সঙ্গে।

পুনেতে কর্মরত এক যুবক মাস খানেক আগে বিহারের মুজফ্ফরনগরে তাঁর বাড়িতে ফিরেছিলেন। গত মঙ্গলবার বিকেলে তিনি ফের পুনে ফিরে যাবেন বলে বাড়ি থেকে বার হন। কিন্তু বুধবার সকালে মুজফ্ফরনগর রেলস্টেশনের গেটের সামনে ৩০০ ফুট একটি মোবাইল টাওয়ারের মাথায় তাঁকে দেখতে পাওয়া যায়।

টাওয়ারের নিচে ভিড় জমে যায়। তাঁকে অনেকেই নেমে আসতে বলেন। কিন্তু কোনও কথাতেই কান দেননি ওই যুবক। বরং বেলা ১১টা নাগাদ নিজেই পুলিশে ফোন করেন তিনি। জানান, হয় তাঁর প্রেমিকাকে ওখানে নিয়ে আসতে হবে, নাহলে তিনি ওই মোবাইল টাওয়ারের মাথা থেকে ঝাঁপ দেবেন।

পুলিশ কথাটি শোনামাত্র সেখানে পৌঁছয়। নানাভাবে চেষ্টা হতে থাকে যাতে ওই যুবক নেমে আসেন। কিন্তু তিনি নাছোড় অবস্থান নেন। উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা এক মহিলার সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক। কিন্তু মেয়েটির পরিবার বাধা হয়ে দাঁড়ায়।

তারপরই মোবাইল টাওয়ারে চড়ে তাঁর প্রেমিকাকে সেখানে আনার জন্য চাপ তৈরি করেন ওই যুবক। অবশেষে তাঁকে নামাতে যুবকের পরিবারের সকলকে সেখানে ডাকা হয়। বুঝিয়ে তাঁকে নামানোর চেষ্টা শুরু হয়।

News Desk

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026