National

১ টাকার জুতো নিতে মাঝরাতেই দোকানে উপচে পড়ল ভিড়, স্তব্ধ যান চলাচল

একটি জুতোর দোকানের চমকে রাজপথে উপচে পড়লেন শত শত মানুষ। সকলেই চান ১ টাকার জুতো। মানুষের ভিড়ে স্তব্ধ হয়ে গেল যান চলাচল।

বিজ্ঞাপন এখন ক্রেতাকে আকর্ষিত করার অন্যতম উপায়। চিরকালই ছিল। তবে এখন নানা নতুন নতুন ভাবনায় বিজ্ঞাপনী চমক বেড়েই চলেছে। যেমন একটি জুতোর দোকান তাদের বিজ্ঞাপনের স্বার্থেই ফলাও করে জানায় তারা প্রথম ১০০ জন ক্রেতাকে ১ টাকায় অত্যন্ত দামি জুতো দেবে।

শর্ত একটাই। সঙ্গে আনতে হবে ১ টাকার নোট। এই অফার প্রচারের আলোয় আসার সঙ্গে সঙ্গে দিন গুনতে থাকেন মানুষজন। আর সেই দিনটি এলে মধ্যরাত থেকেই দোকানের সামনে ভিড় জমতে শুরু করে।

সকলেই চাইছিলেন ১ টাকায় জুতো পেতে। এজন্য রাত ২টো, আড়াইটে থেকেই দোকানের সামনে উপচে পড়তে থাকে ভিড়। সকলেই অপেক্ষা করতে রাজি। সকালে দোকান খুললে যাতে তিনি সামনে থাকতে পারেন, সেজন্য।

মধ্যরাত থেকেই লাইনে অপেক্ষা শুরু হয়। কিন্তু ভোর হতে হতে মানুষের ভিড়ে সেসব লাইন আর লাইন ছিলনা। তখন দোকানের চারধার জুড়ে শুধু মানুষের মাথা। দোকানের সামনের রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মানুষের ভিড়ে রাস্তা হারিয়ে গেছে ততক্ষণে।

খবর পেয়ে পুলিশ হাজির হয়। প্রথমে বলে বোঝানোর চেষ্টা করেও কাজ না হওয়ায় রাস্তা ফাঁকা করতে মৃদু লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

তবে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে, মাঝরাত থেকে অপেক্ষায় থেকেও কাজের কাজটা হয়নি। কারণ এই অফার ঘোষণা করে পরিস্থিতি এমন জটিল করে তোলায় দোকান মালিককে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে কেরালার কোঝিকোড়ে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *