কুনো জাতীয় উদ্যানে চিতা, ছবি - আইএএনএস
যে ভারতে ৪ বছর আগেও চিতা বলে কোনও প্রাণি ছিলনা, অনেক মানুষ লেপার্ডকেই চিতা বলে মনে করতেন, সেই ভারতে এখন প্রকৃতই চিতা ঘুরে বেড়াচ্ছে। সংখ্যায় বেড়ে চলেছে।
শনিবারই বোতসোয়ানা থেকে ৯টি চিতা এল ভারতে। ভারতীয় বায়ুসেনার বিমানে তাদের নিয়ে আসা হয়। ১০ ঘণ্টার আকাশপথ সফর সেরে আফ্রিকার ৬ পুরুষ ও ৩ স্ত্রী চিতা এসে পৌঁছয় গোয়ালিয়র বিমানবন্দরে। তারপর সেখান থেকে সেওপুরে তাদের নিয়ে আসা হয় ২টি হেলিকপ্টারে।
২০২২ সালে যখন প্রথম আফ্রিকা থেকে চিতা এনে ভারতের জঙ্গলে ছাড়া হয়েছিল তখন তা ছাড়া হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। ভারতের আবহাওয়ার সঙ্গে আফ্রিকার নানা দেশ থেকে আনা চিতারা খাপ খাইয়ে নিতে পারবে কিনা তা নিয়ে চিন্তা ছিল।
সে চিন্তা দূর হয়। চিতারা বহাল তবিয়তে ঘুরে বেড়িয়ে কুনোকেই নিজেদের ঘর করে তোলে। সন্তানও প্রসব করে। এখনও পর্যন্ত ২৮টি চিতার জন্ম হয়েছে ভারতের মাটিতে।
এদিন যে ৯টি চিতা বোতসোয়ানা থেকে আনা হয়েছে তাদেরও কুনো জাতীয় উদ্যানেই ছাড়া হয়। তাদের আনুষ্ঠানিকভাবে জঙ্গলে ছেড়ে দেন কেন্দ্রীয় বন মন্ত্রী ভূপিন্দর যাদব। এই চিতার আগমন ভারতে চিতার সংখ্যাকে ৪৮-এ নিয়ে গেল।
তবে ভারতের সর্বত্র নয়, চিতাগুলি সবই মধ্যপ্রদেশেই রয়েছে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই ভারতের মাটিতে ২০২২-এ চিতার আগমন হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…