National

রোবট কুকুরের কারণে এআই সম্মেলন থেকে বার করে দেওয়া হল ভারতের একটি বিশ্ববিদ্যালয়কে

একটি রোবট কুকুর প্রদর্শিত করেছিল তারা। সেই রোবট কুকুরের পরিচয় জানার পর এআই সম্মেলন থেকে বেরিয়ে যেতে বলা হল একটি ভারতীয় বিশ্ববিদ্যালয়কে।

ভারতে চলা এআই সম্মেলন বিশ্বজুড়েই নজর কেড়েছে। আগামী দিনে এআইয়ের ব্যবহার নিয়ে নানা দিক উঠে আসছে এই সম্মেলনে। সম্মেলনে হাজির হয়েছিলে ফ্রান্সের প্রেসিডেন্টও। আলোচনা সভার পাশাপাশি এই সম্মেলনে একটি এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। যা আকর্ষণের কেন্দ্রে উঠে এসেছে।

ভারতে তৈরি নানা এআই ভিত্তিক কাজ সামনে এনে দর্শকদের চমকে দিচ্ছিল বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান। এমনই একটি রোবট কুকুর তুলে ধরে নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্যালগোটিয়াস।

গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয় এমন একটি রোবট কুকুর তুলে ধরে যা অনেকের নজর কেড়ে নেয়। ওরিয়ন নামে সেই রোবট কুকুরের কাজকর্ম সকলের মনও কেড়ে নিচ্ছিল।

কিন্তু সেই রোবট কুকুর নিয়ে চিনের সংবাদমাধ্যমগুলিতে নানারকম কটূক্তি হতে শুরু করে। অভিযোগ করা হয় চিনের প্রযুক্তিকে নকল করে ভারতে এমন একটি কুকুর বানানো হয়েছে। বিষয়টি সমাজ মাধ্যমেও নানা বক্রোক্তির কারণ হয়। এরপরই বিষয়টি সরকারের নজরে আসে।

এভাবে চিনা প্রযুক্তিতে তৈরি রোবট কুকুরকে ভারতের এআই সম্মেলনে ব্যবহার করার জন্য গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে এআই এক্সপো-র প্যাভিলিয়ন থেকে বেরিয়ে যেতে বলা হয়।

যে ভারত মণ্ডপমে এক্সপোটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে এই রোবট নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় তারা কখনওই দাবি করেনি ওই রোবট তাদের আবিষ্কার। কিন্তু আত্মপক্ষ সমর্থনের চেষ্টা হলেও তাতে কাজ হয়নি। রোষের মুখেই পড়তে হয় তাদের।‌ — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *