National

সূর্যের আলো আসে তাই ফ্ল্যাটের ভাড়া ৮০ হাজার টাকা, চমকে দিল বেশি ভাড়ার শর্ত

একটা ফ্ল্যাট ভাড়া দেওয়ার সময় তার সুযোগ সুবিধা দেখে নেওয়া হয়। ভাড়াও কমবেশি হয়। কিন্তু সূর্যের আলো আসে বলে নাকি ফ্ল্যাটের ভাড়া ৮০ হাজার।

নিজের বাসস্থান ছেড়ে অন্য কোথাও থাকতে হলে, বিশেষত চাকরির জন্য গেলে ফ্ল্যাট ভাড়ার প্রয়োজন তো পড়েই। সেই ফ্ল্যাট ভাড়া নির্ধারণের নানা মাপকাঠি থাকে। অবশ্যই যিনি ভাড়া দিচ্ছেন তাঁর মর্জি সেক্ষেত্রে কাজ করে।

তবে ফ্ল্যাটের ভাড়া সে ফ্ল্যাটের সুযোগ সুবিধা, তা কতটা বড়, সেখান থেকে যাতায়াতের সুবিধা কতটা, এসব দেখে স্থির হয়। কিন্তু সূর্যের আলো ফ্ল্যাটে ঢোকে বলেও যে ফ্ল্যাটের ভাড়া আশ্চর্য লাফ দিতে পারে তা এবার দেখা গেল।

বেঙ্গালুরু শহরে একটি ফ্ল্যাটের ভাড়া এক মহিলার কাছে ৮০ হাজার টাকা চাওয়া হয়। এমন বিপুল অঙ্ক ভাড়া হওয়ার কারণ জিজ্ঞাসা করলে ওই মহিলাকে জানানো হয়েছে ওই ফ্ল্যাটটিতে যেহেতু সূর্যের আলো এসে পড়ে তাই ভাড়া ৮০ হাজার।

সমাজ মাধ্যমে এমনই দাবি করেছেন ওই মহিলা। যা গোটা দেশকে চমকে দিয়েছে। ফ্ল্যাটের ভাড়া ৮০ হাজার টাকা হওয়ার কারণ ফ্ল্যাটে সূর্যের আলো পড়ে! এ যুক্তিটা ঠিক বুঝে উঠতে পারেননি অনেকেই।

কেবল সূর্যের আলো আসে বলে ফ্ল্যাটের ভাড়া এমন আশ্চর্য লাফ দিতে পারে এটা বিশ্বাস করতে পারছেন না ওই মহিলা। বেঙ্গালুরু শহরে ফ্ল্যাট ভাড়ার ক্ষেত্রে কেমন শর্ত সামনে আসতে পারে তা ওই মহিলা তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বোঝানোর চেষ্টা করেছেন।

বেঙ্গালুরু শহরে দেশের বিভিন্ন কোণা থেকে মানুষ চাকরি করতে হাজির হন। ফলে এ শহরে ফ্ল্যাটের ভাড়া মাত্রা ছাড়া। ফ্ল্যাট ভাড়ার নানা শর্ত সামনে আনেন ফ্ল্যাট মালিকরা। তবে সূর্যের আলো আসে বলেও যে ফ্ল্যাট ভাড়া চড়তে পারে তা এই মহিলার অভিজ্ঞতা জানিয়ে দিয়ে গেল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *