মন্ত্রীস্যারের বানানে দেশ জুড়ে হাসির তুফান

কী লিখতে চেয়েছিলেন তা কারও জানা নেই। কারও মতে কাঁচা ভুল। আবার তাঁর দলের মতে তিনি ইচ্ছে করেই ভুল লিখেছিলেন। তবে খুদে পড়ুয়াদের পড়াতে গিয়ে ব্ল্যাক বোর্ডে এলিফ্যান্টের যে বানান তিনি লিখেছিলেন তা চরম ভুল সন্দেহ নেই। ঘটনাটি ঘটেছে গুজরাটে। গুজরাটের স্বাস্থ্য, পরিবহণ ও নগরোন্নয়ন মন্ত্রী শঙ্কর চৌধুরী রাজ্যে স্কুল চলো অভিযানের অংশ হতে হাজির হয়েছিলেন একটি স্কুলে। সেখানে পড়ুয়াদের ইংরাজি ক্লাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। ক্লাস নিতে গিয়ে ছাত্রছাত্রীদের ইংরাজি বানান শেখাচ্ছিলেন মন্ত্রীমশাই। বানান শেখাতে গিয়ে ব্ল্যাক বোর্ডে ELEPHANT বানানটি শেখাতে গিয়ে লেখেন ELEPHENT! আর যায় কোথায়! রাজ্যের এমবিএ মন্ত্রীর এমন বানান মুহুর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হাসির তুফান ওঠে ইন্টারনেটে। এর আগে ২০১২ সালে এই মন্ত্রীই বিধানসভা কক্ষে বসে ইন্টারনেটে অশ্লীল ছবি দেখার সময় হাতেনাতে ধরা পড়ে যান। তাঁর এমবিএ ডিগ্রি নিয়েও প্রশ্ন আছে। এসবের পর গায়ে পড়ে পড়াতে গিয়ে বানানের এমন পাণ্ডিত্যের নমুনা নিয়ে দেশ জুড়েই হাসাহাসি শুরু হয়েছে। মুখ বাঁচাতে বাধ্য হয়েই ময়দানে নামতে হয়েছে বিজেপিকে। গুজরাট বিজেপির দাবি, ভুল করে নয়, ছাত্রছাত্রীদের পরীক্ষা করতে ইচ্ছে করেই ভুল বানান লিখেছিলেন শঙ্কর চৌধুরী। কিন্তু সে সাফাইতে যে হাসি থামানো যাচ্ছেনা তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিজেপি নেতৃত্ব।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026