কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ডাক্তার, প্রতীকী ছবি
তাঁর এক আত্মীয় তাঁকে নানাভাবে বিদ্রূপ করতেন। সফল চিকিৎসক হওয়ার জন্য দীর্ঘ সময় দিতে হয়। সেই সময়ে কেউ যে বিশাল অঙ্কের রোজগার করেন তা নয়। কিন্তু ক্রমে তিনি একজন সফল চিকিৎসক হয়ে উঠলে তাঁর রোজগারও বৃদ্ধি পায়।
সোশ্যাল মিডিয়ায় ওই চিকিৎসক জানান, তাঁকে তাঁরই এক আত্মীয় প্রায়ই বিদ্রূপ করতেন। হেয় করতেন। বলতেন তিনি চিকিৎসক হতে গিয়ে তাঁর পিতার অর্থ ব্যয় করছেন। যখন তিনি পিতার অর্থ ব্যয় করে চিকিৎসক হওয়ার লড়াই চালাচ্ছেন, তখন অন্যরা ভাল টাকা রোজগার করছেন।
এসব তিনি শুনতেন ঠিকই, কিন্তু উত্তর দেওয়ার উপায় ছিলনা। এরপর ক্রমে তিনি একজন সফল হৃদরোগ বিশেষজ্ঞ হয়ে ওঠেন। এখন তিনি বেঙ্গালুরু শহরের এক প্রতিষ্ঠিত হৃদরোগ বিশেষজ্ঞ। এবার তাঁকে তাঁর মাইনে নিয়ে প্রশ্ন করে যোগ্য উত্তর পেলেন ওই আত্মীয়।
সোশ্যাল মিডিয়াতেই ওই চিকিৎসক জানিয়েছেন, তিনি তাঁর ওই আত্মীয়কে জানিয়ে দিয়েছেন যে তিনি এখন বছরের শেষে যে টাকা কর প্রদান করেন, ওই আত্মীয়ের ২ ছেলের মিলিত বাৎসরিক আয়ের অঙ্কটা তার চেয়ে কম।
এ থেকেই অনুমেয় যে তিনি বিপুল অঙ্কের কর প্রদান করেন। আর যিনি করই বিপুল অঙ্কের প্রদান করেন, তাঁর বাৎসরিক আয়টা কত! ওই আত্মীয়কে এতদিনে যোগ্য উত্তর দিতে পেরে ওই চিকিৎসক যে খুশি হয়েছেন তা তাঁর পোস্ট থেকেই পরিস্কার।
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…