গুলবার্গ মামলায় ২৪ জনের সাজা

গুলবার্গ মামলায় দোষী সাব্যস্ত ২৪ জনের শুক্রবার সাজা ঘোষণা করল আমেদাবাদ হাইকোর্ট। দোষীদের মধ্যে ১১ জনের যাবজ্জীবন, ১২ জনের ৭ বছরের কারাবাস ও ১ জনের ১০ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। ২০০২ সালে অস্থির গুজরাটে আমেদাবাদের গুলবার্গ সোসাইটিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। আবাসনের ৬৯ জন বাসিন্দাকে কুপিয়ে খুন করে তারা। যারমধ্যে কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহসান জাফরিও ছিলেন। সেই ঘটনার পর শুরু হয় মামলা। এরমধ্যে ২০০৮ সালের ২৬ মার্চ গুজরাট দাঙ্গার তদন্তে প্রাক্তন সিবিআই ডিরেক্টর আর কে রাঘবনের নেতৃত্বে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করে সুপ্রিম কোর্ট। ২০০৯ সালের ১১ অগাস্ট সিট ২৫ জনকে গ্রেফতার করে। ৬২ জনের বিরুদ্ধে চার্জশিটও পেশ করে তারা। ২২ সেপ্টেম্বর ২০১৫-তে শেষ হয় সিটের ট্রায়াল। ৭ বছরে ৩৩৮ জনের প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করে সিট। ২০১৬-র ২ জুন গুলবার্গ হত্যাকাণ্ডে সিট কোর্ট ২৪ জনকে দোষী সাব্যস্ত করে। ৩৬ জনকে নির্দোষ হিসাবে ছেড়ে দেয়। তারপর এদিন দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা করল তারা। এদিকে আদালতের এই রায়ে খুশি নন মৃত এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। তাঁর দাবি, গুরু পাপে লঘু দণ্ড দেওয়া হয়েছে দোষীদের।

News Desk

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026