প্রতীকী ছবি
নীল ছবি দেখিয়ে তাকে ধর্ষণ করেছে তার স্কুলের দুই অশিক্ষক কর্মচারী। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে ই-মেল করল সোনপতের একটি স্কুলের ছাত্রী। তার অভিযোগ তাকে পর্নোগ্রাফি দেখিয়ে স্কুলের মধ্যেই স্কুলের ২ কর্মচারী ধর্ষণ করেছে। এর বিচার চেয়েছে সে। ওই ছাত্রী জানিয়েছে, যদি এই ঘটনার বিচার না হয় তবে সে আত্মহত্যা করবে। যদিও অভিযোগ সামনে আসার পর পুলিশ ওই বেসরকারি স্কুলের দুই অভিযুক্ত কর্মচারিকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
যদিও পুলিশ সূত্রের খবর, তারা অভিযোগ অস্বীকার করেছে। গুরুগ্রামের স্কুলে এক ছাত্রের গলা কেটে হত্যার ঘটনা সামনে আসার পর এই ছাত্রীর অভিযোগ স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। আতঙ্কিত হয়ে পড়ছেন অভিভাবকরাও।
প্রাগৈতিহাসিক যুগেও মানুষ তার সমকালীন ছাপ রেখে যেত। যা এখন দুষ্প্রাপ্য সব নিদর্শন। পাথরের গায়ে…
নাসার কিউরিওসিটি রোভার যান এবার এমন কিছু বিজ্ঞানীদের উপহার দিল যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে।…
মানুষ তার হৃদযন্ত্রের আকৃতি জানে। এমনকি অন্যান্য প্রাণিকে দেখে আন্দাজ করতে পারে তার হৃদযন্ত্রের আকার।…
পারদ ছুঁতে চলেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। জ্বলছে চারধার। এই পরিস্থিতিতে গরম বাড়া নিয়ে রাজধানীতে হলুদ…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…