National

১১০ বছর পর মাটিতে পা পড়ল বাঘের, রাতের ঘুম উড়েছে রাজ্যবাসীর

১১০ বছরে কখনও বাঘের ভয়ে কাটাতে হয়নি। অবশেষে সেই বাঘের দেখাই মিলল। দেশের এ ভূখণ্ডে কেন আগমন, কারণ খুঁজতে গিয়ে অন্য পথের সন্ধান।

বাঘের সঙ্গে যাঁদের জীবন কাটে তাঁরা বাঘের আতঙ্ক কাটিয়ে সহাবস্থানে অভ্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু যাঁরা জন্মে থেকে বাঘের নাম শুনেছেন, ছবি দেখেছেন বটে তবে খোদ তাঁদের তল্লাটেই বাঘ ঘুরছে এমন খবর পাননি তাঁদের অবস্থা অনুমেয়।

আতঙ্কে গলা শুকিয়ে যাচ্ছে অনেকের। রাতের ঘুম উড়েছে। এমন অবস্থা ভারতের এক রাজ্যের বাসিন্দাদের। চিরদিন বাঘের দাপট ছিল লাগোয়া রাজ্যে। কিন্তু সেই বাঘ যে সীমানার তোয়াক্কা না করে তাঁদের রাজ্যেও ঢুকে পড়তে পারে গত ১১০ বছরে তার কোনও প্রমাণ তাঁরা পাননি। এমনই পরিস্থিতি হরিয়ানার মানুষের।

হিমাচল প্রদেশ বাঘের ডেরা হলেও তাঁদের রাজ্যে ১১০ বছরে বাঘের দেখা মেলেনি। সেই ভূখণ্ডে এবার বাঘের ঘোরাফেরার ছবি ধরা পড়েছে গোপন ক্যামেরায়।

১১০ বছর পর হরিয়ানায় এই বাঘের দেখা মিলেছে সেখানকার কালেসর জঙ্গলে। হরিয়ানার বনমন্ত্রী সেই বাঘের ছবি শেয়ার করে জানিয়েছেন ১৯১৩ সালের পর এই প্রথম হরিয়ানায় বাঘের দেখা মিলল।

এই অযাচিত বাঘের পদচারণা সামনে আসার পর এর কারণ খোঁজার পাশাপাশি আরও একটি দাবি জোরাল হয়েছে। মাল্টি স্টেট টাইগার রিজার্ভ অর্থাৎ বেশ কয়েকটি লাগোয়া রাজ্য মিলিয়ে একটি ব্যাঘ্র অভয়ারণ্য বানানোর যে প্রস্তাব আগেই করা হয়েছিল তা এই ঘটনার পর গতি পেয়েছে।

হরিয়ানার কালেসর জঙ্গল, উত্তরাখণ্ডের রাজাজি এলাকা এবং হিমাচল প্রদেশের সিম্বালবারা নিয়ে একটি মাল্টি স্টেট টাইগার রিজার্ভ তৈরির প্রস্তাবে সোচ্চার হয়েছেন বন্যপ্রাণ প্রেমী মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026