National

ভগবানের মূর্তির সামনে বিকিনিতে মহিলারা, প্রতিবাদে হনুমান চালিশা পাঠ

হনুমানের সামনে বিকিনি পরিহিতা মহিলা বডি বিল্ডারদের প্রদর্শনী। এভাবে ভগবানের মূর্তির সামনে মহিলাদের দেহ প্রদর্শন বিতর্কের জন্ম দিল। প্রতিবাদে হল হনুমান চালিশা পাঠ।

পুরুষ বডি বিল্ডাররা যেমন তাঁদের দেহসৌষ্ঠব প্রদর্শন করেন বিভিন্ন প্রতিযোগিতায়, তেমনই মহিলারা যাঁরা বডি বিল্ডিংয়ের সঙ্গে জড়িত তাঁরাও তাঁদের দেহ সৌষ্ঠব তুলে ধরেন বিভিন্ন প্রতিযোগিতায়।

তেমনই এক প্রতিযোগিতার মঞ্চে মহিলা বডি বিল্ডাররা এক এক করে হাজির হন বিকিনিতে। যাকে ঘিরে জন্ম নেয় প্রবল সমালোচনা। কারণ যেখানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে হনুমানের একটি মূর্তি ছিল।

সেই মূর্তির সামনেই চলে মহিলাদের বিকিনি পরে দেহ সৌষ্ঠব প্রদর্শন। আপাত দৃষ্টিতে এটি একটি প্রতিযোগিতা হলেও তা নিয়ে সরব হয় কংগ্রেস।

কংগ্রেসের তরফে দাবি করা হয়, এতে মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। ভগবানের মূর্তির সামনে এমন পোশাকে মহিলাদের আসাকে তারা মেনে নিচ্ছে না।

এতে ভগবান হনুমানের অপমান হয়েছে বলেও দাবি করে কংগ্রেস। এর বিরুদ্ধে তারা স্থানীয় থানার সামনে হনুমান চালিশা পাঠ করে বিক্ষোভেও শামিল হয়।

ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের রতলামে। রতলাম পুরসভার মেয়র যিনি বিজেপি কাউন্সিলরও, সেই প্রহ্লাদ প্যাটেল এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী মোহন যাদবও উপস্থিত ছিলেন। ফলে এই ঘটনায় বিজেপি বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে।

কংগ্রেসের দাবি, বিজেপি নিজেদের রামভক্ত বলে দাবি করে। সেখানে এক বিজেপি নেতাই এমন কাণ্ড ঘটালেন। এজন্য বিজেপি নেতাদের ক্ষমা চাইতে হবে বলেও দাবি করে কংগ্রেস। যদিও আয়োজকদের পাল্টা দাবি, এটাই মহিলা বডি বিল্ডারদের স্বীকৃত ড্রেস কোড। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026